1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

প্রতিনিধি

গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কোনাবাড়ীতে একটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধের নোটিশ পেয়ে শ্রমিকদের মধ্যে ফের অসন্তোষ সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় পি এন কম্পোজিট কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

শিল্প পুলিশ জানায়, কোনাবাড়ী এলাকার পি এন কম্পোজিট লিমিটেড কারখানার এক শ্রমিক গত ৭ ডিসেম্বর জরুরি কাজে কারখানা থেকে বের হয়ে বাইরে যান। কাজ শেষে অফিসে ফিরলে কারখানার কিছু কর্মকর্তার সঙ্গে তার বাকবিতণ্ড হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার শ্রমিকরা কয়েকজন কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। ওইদিন শ্রমিকরা চলে গেলে কর্তৃপক্ষ রাতেই সিদ্ধান্ত নিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে।

এ ঘটনার পর মঙ্গলবার সকালে কারখানায় আগত শ্রমিকরা বন্ধের নোটিশ দেখে কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

কারখানার শ্রমিক তানজিনা আক্তার বলেন, ‘আমাদের শ্রমিকদের অপমান করেছে বলে আমরা ওই কর্মকর্তাদের পদত্যাগ দাবি জানাই। এতে কারখানা বন্ধ করে দেয়। আমাদের বেতন দেয়া হয় নাই। দ্রুত কারখানা খুলে না দিলে আমরা কঠোর অবস্থানে যাব।’

সুলতান মাহমুদ নামে এক কর্মী বলেন, ‘শ্রমিকদের তারা মানুষ মনে করে না। তাদের অত্যাচারের প্রতিবাদ করলেই কারখানা বন্ধ, বেতন বন্ধ।’

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাস্থলে শিল্প-পুলিশ এবং থানা-পুলিশ রয়েছে। শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি কিভাবে সমাধান করা যায় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে শ্রমিকরা কারখানা ফটকে জড়ো হয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!