1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর,পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর,পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

প্রতিনিধি

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে হামলা ও অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

চলতি মাসেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এরপর থেকেই অধিকৃত এই ভূখণ্ডটিতে হামলা ও অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, অধিকৃত পশ্চিম তীরে বুধবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তুবাস এলাকায় এই বিমান হামলা চালানো হয়েছে।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। এই সহিংসতায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন এবং হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

এছাড়া পশ্চিম তীর ও ইসরায়েলে ফিলিস্তিনিদের হামলায় বহু ইসরায়েলিও নিহত হয়েছেন।

১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর দখল করে নিয়েছিল। তবে গাজার পাশাপাশি পশ্চিম তীরকেও ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল অংশ হিসেবে দেখে থাকে।

গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!