1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও শাকিব সেরা অভিনয় করবেন : নাবিলা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও শাকিব সেরা অভিনয় করবেন : নাবিলা

প্রতিনিধি

ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত শাকিব খানের ‘তুফান’ সিনেমাটি দর্শকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। সিনেমাটিতে নায়কের বিপরীতে প্রথমবারের মত পর্দা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ‘তুফান’ সিনেমায় ঢালিউড কিং এর সঙ্গে অভিনয় করে দীর্ঘ বিরতির পর নতুন করে আলোচনায় আসলেন এই অভিনেত্রী।

সিনেমা মুক্তির পর এক সাম্প্রতিক সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে কথা বলেছেন নাবিলা। এ সময় শাকিব খানের সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী।

নাবিলার কথায়, ‘আমরা যখন শ্যুট করছিলাম তখন আমাদের দেখে সেটের সবাই বলছিল রসায়নটা দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে তিনি (শাকিব) অনেক হেল্পফুল, সাপোর্টিভ অভিনেতা। তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিজকে যা দিয়েছেন, সুপারস্টার, মেগাস্টার খ্যাতি পাওয়া তার প্রাপ্তি। এর বাইরে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে, তিনি অত্যন্ত ভালো অভিনেতা।

’শাকিব খানের সঙ্গে প্রথম দেখা প্রসঙ্গে নাবিলা বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটেই দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তার “তুফান”-এর লুকটায় ছিল। দেখেই মনে হয়েছিল, তিনি অনেক সুন্দর। তিনি আমাদের মতোই। তিনি স্টার, সুপারস্টার-মেগাস্টার, তিনি ধরাছোঁয়ার বাইরে, তাকে কোথাও সহজে দেখা যায় না, উনি আমাদের মতোই একজন সহজ মানুষ। উনি বেশ চুপচাপ, আমি নিজে থেকেই ওনার সাথে আলাপ শুরু করছিলাম, গল্প করছিলাম। একটু নার্ভাসনেসও ছিল।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!