ইপেপার / প্রিন্ট
এখনকার সময়ের ছোট পর্দার পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। শুরুটা ছিল নাচ দিয়ে। এরপর মডেলিংয়ের পর আসেন অভিনয় জগতে। দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা।
নাটকের কাজে বরাবরের মতোই ব্যস্ত আছেন অভিনেত্রী হিমি। সম্প্রতি মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকের কাজ শুরু করেছেন তিনি। সেখানে এক ঠান্ডা চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও ঝগড়াটে চরিত্রের জন্য বেশি পরিচিতি রয়েছে হিমির।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কাজ, পর্দার চরিত্র, ক্যারিয়ারসহ নানান কিছু নিয়ে কথা বলেন হিমি। ঝগড়াটে চরিত্রের প্রসঙ্গ আসতে হিমি বলেন, ‘বাস্তবে আমি একদমই ঝগড়াটে নই। ইনফ্যাক্ট আগে আরও চুপচাপ ছিলাম। নাটকে সংলাপ বলতে বলতে এখন একটু বেশি কথা বলতে পারি।’