1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণহত্যার বিচার-সংস্কার ব্যতীত নির্বাচন হবে অতীতের মতো পাতানো - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

গণহত্যার বিচার-সংস্কার ব্যতীত নির্বাচন হবে অতীতের মতো পাতানো

প্রতিনিধি

জামায়াতে ইসলামী গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের দাবি পূরণে কাজ করছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত না করে নির্বাচন জনগণ চায় না। যেটা জনগণ চায় না, সেটা জামায়াতে ইসলামীও চায় না। গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার ব্যতীত নির্বাচন দিলে সেই নির্বাচনও হবে অতিতের মতো পাতানো নির্বাচন।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী-শ্যামপুর এলাকায় গণসংযোগ পক্ষের দাওয়াতি কার্যক্রম পরিচালনা শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

অন্তবর্তীকালীন সরকারের সদিচ্ছা থাকলে আগামী রমজানের আগেই গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার শেষ করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে মন্তব্য করে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলেই জনগণের প্রত্যাশা পূরণ হবে। ছাত্র-জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশ নতুনভাবে গড়ে তোলা সম্ভব হবে।

তিনি বলেন, একাত্তরের সোনার বাংলা আজও গঠিত হয়নি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়ায়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর যেমনিভাবে সোনার মদিনা গঠিত হয়েছে, একইভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই সোনার বাংলাদেশ গঠিত হবে।

সোনার বাংলা গঠনের এখনই উপযুক্ত সময় উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে ইসলামী সমাজ বিনির্মাণের বিকল্প নেই। ইসলামী সমাজ বিনির্মাণে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে সমর্থন দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতিকে শোষণমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া হবে উল্লেখ করে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও জনগণ শোষণের হাত থেকে মুক্তি পায়নি। এই জাতি ১৯৪৭ সাল থেকে শোষণের হাত থেকে মুক্তির লড়াই করলেও শোষণের হাত থেকে মুক্ত হতে পারেনি। স্বাধীন দেশের জনগণ নিজ দেশের স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার কর্তৃক শোষণের শিকার হয়েছে। অতীতে যত সরকার ক্ষমতায় বসে সব সরকারই জনগণকে শোষণ করেছে। কারণ মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হওয়ায় জনগণকে শোষণের শিকার হতে হয়েছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জনগণ শোষিত হবে না। দেশের প্রতিটি নাগরিক দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। তাই শোষণের হাত থেকে মুক্তি ও নাগরিক হিসেবে নিজের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তিনি শান্তিকামী জনতার প্রতি আহ্বান জানান।

এর আগে ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে যাত্রাবাড়ী-শ্যামপুর এলাকার ব্যবসায়ী, পথচারী, রিকশা-ভ্যান চালক ও জনসাধারণের মাঝে জামায়াতে ইসলামীর দাওয়াতি উপকরণ বিতরণ করে স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!