1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণঅভ্যুত্থানের পরও গণতন্ত্র প্রতিষ্ঠার পথচলা অসম্পূর্ণ : সুজন সম্পাদক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

গণঅভ্যুত্থানের পরও গণতন্ত্র প্রতিষ্ঠার পথচলা অসম্পূর্ণ : সুজন সম্পাদক

প্রতিনিধি

ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ শর্ত হলেও, কেবল নির্বাচন আয়োজন করলেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় না। গণতন্ত্রকে টেকসই করতে হলে গভীর আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার অপরিহার্য।

গতকাল (রোববার) সুজন সিলেট জেলার উদ্যোগে আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক ঘটনা, যার মাধ্যমে কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটে। তবে গণতন্ত্র প্রতিষ্ঠার মূল লক্ষ্য এখনো অর্জিত হয়নি। নির্বাচন ব্যবস্থার পরিশুদ্ধকরণ, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়েই একটি সাম্যভিত্তিক ও ন্যায়বিচারপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়নি। সে কারণে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে সুজন সম্পাদক বলেন, কমিশনকে অবশ্যই শক্তিশালী, স্বাধীন ও দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র চর্চা নিশ্চিত করা, আর্থিক স্বচ্ছতা বজায় রাখা এবং দুর্বৃত্তদের রাজনীতি থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

বক্তব্যের একপর্যায়ে তিনি নাগরিক সমাজের ভূমিকাও তুলে ধরেন। নাগরিক সমাজকে ক্ষমতার অনুগত ‘ল্যাপ ডগ’ নয়, বরং রাষ্ট্র ও সরকারের জবাবদিহি নিশ্চিতকারী ‘ওয়াচ ডগ’-এর ভূমিকা পালনের আহ্বান জানান ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা ছাড়া গণতন্ত্রের কাঙ্ক্ষিত উত্তরণ সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!