1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খোলামেলা পোশাকে র‌্যাম্পে ঝড় তুললেন গওহর - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

খোলামেলা পোশাকে র‌্যাম্পে ঝড় তুললেন গওহর

বিনোদন ডেস্ক :

টেলিপর্দার জনপ্রিয় মুখ গওহর খান। তবে বিয়ের পর থেকেই বলিউডি লাইমলাইটের থেকে দূরে রয়েছেন তিনি। সিরিয়াল হোক কিংবা সিনেমা-সিরিজ, অভিনেত্রীকে সেভাবে আর দেখা যায় না। দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দেওয়ার পর তার র‍্যাম্পের ক্যাটওয়াক নজর কেড়েছে নেটিজেনদের।

সামাজিক যোগাযোগ শেয়ার করা ভিডিওতে দেখা যায়, র‍্যাম্পে গওহরের পরনে ছিল ভিন্ন স্টাইলের শাড়ি, পায়ে স্টিলেটো। এ সময় দেখা যায় অভিনেত্রীর স্পষ্ট বেবিবাম্প। মার্জার সরণিতে ঝড় তুললেন দ্বিতীয়বার মা হতে চলা গওহর। অভিনেত্রীর আত্মবিশ্বাসে মুগ্ধ প্রায় সকলেই।

মা হিসেবে বর্তমানে দায়িত্ব বেড়েছে অভিনেত্রীর। ছেলে জেহানই তার একমাত্র ধ্যানজ্ঞান। সদ্য হাঁটতে, কথা বলতে শিখেছে সে। সম্প্রতি স্বামী জায়েদ দরবারের সঙ্গে খুনসুটিতে ভরা রোম্যান্টিক ভিডিও পোস্ট করেন গওহর। দ্বিতীয়বার মা হতে চলার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

যেখানে জসসি জে-র ‘প্রাইজ ট্যাগ’ গানে নাচতে দেখা গেল দু’জনকে। আর সেই ভিডিওর ক্যাপশনেই মহাচমক। গওহর লিখেছেন, ‘বিসমিল্লাহ! আপনাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদ কাম্য। আমাদের দ্বিতীয় সন্তান আসছে।’ তার মাত্র কয়েকদিনের মধ্যে খোলামেলা পোশাকে র‍্যাম্পে ঝড় তুললেন গওহর।

প্রখ্যাত বলিউড সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ দরবার। পেশায় কোরিওগ্রাফার এবং সোশ্যাল মিডিয়া স্টার। ২০২০ সালের জুলাই মাসে তাদের আলাপ। বন্ধুত্ব প্রেম জমে ওঠে। অবশেষে গওহরকে বিয়ের প্রস্তাব দেন জায়েদ দরবার।

গওহর খানের থেকে বয়সে ৮ বছরের ছোট তিনি। ২০২০ সালের নভেম্বর মাসে বাগদান পর্ব সারেন জায়েদ ও গওহর। নিকাহ হয় ২৫ ডিসেম্বর। তেইশ সালের মে মাসে প্রথম সন্তানের মা হন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!