1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য জানালেন ফায়ার সার্ভিসের ডিজি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য জানালেন ফায়ার সার্ভিসের ডিজি

প্রতিনিধি

ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে খোলা জায়গায় লাগা আগুন বাতাসের কারণে নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে নিতে বেশকিছু চ্যালেঞ্জ থাকার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ১০টায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ‘আসলে আগুন নেভাতে এসে সবচেয়ে বড় সমস্যা ছিল বাতাস। যেহেতু এটা খোলা জায়গা, তাই প্রচুর বাতাস ছিল। ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহায়তা করে। যে কারণে আপনারা অনেক ওপর পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন।’
তিনি বলেন, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২টা ৫০ মিনিটে আমাদের ইউনিট এখানে চলে আসে। এরপর থেকে আমাদের ফায়ার ফাইটিংয়ের কাজগুলো শুরু হয়েছে। আমরা যখন আসি, তখন আমাদের এখানে এভিয়েশনের যে ফায়ার ফাইটিং ভেহিক্যাল ছিল, সেগুলোও কাজ করছিল। এখন পর্যন্ত আমাদের ৩৭টা ইউনিট কাজ করেছে। এর মধ্যে এখন পর্যন্ত কোনো নিহত নেই।’
রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে আমরা নির্বাপণের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। আমরা এখন শুধু নির্বাপণের কাজটা করে যাচ্ছি।’
মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ‘এখন পর্যন্ত আমাদের হিসাবে, আমাদের দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। শুনেছি, আনসারের কিছু সদস্য সম্ভবত প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারে, আমরা সংখ্যাটা এখনো কনফার্ম না।”
তিনি বলেন, “আমাদের যে জায়গায় আগুনের ঘটনা, এটা হচ্ছে আমদানি কার্গো যে রাখার জায়গা, আনুমানিক ৪০০ গজ বাই ৪০০ গজের মতো জায়গা, যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলো রক্ষিত আছে এবং আমরা সেগুলোতে আগুন নেভানোর কাজ করেছি।’
আগুনের সূত্রপাতটা কীভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আসলে আগুন নেভানোর পরে বলা যাবে তদন্ত সাপেক্ষে। এখন আমরা এটা বলতে পারছি না।’
ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তিনি বলেন, ‘আমরা একদিকে আগুন নিভিয়েছি, আরেকদিকে আমরা জায়গা করে দিয়েছি জিনিসপত্র বের করে নিয়ে আসার জন্য। তো অনেক জিনিসপত্র আমরা দেখেছি বের করতে। এখন কী পরিমাণ, কতটুকু—এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না। কিন্তু, কিছু কিছু জিনিসপত্র বের হয়েছে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!