1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোম্পানীগঞ্জ থানা-পুলিশের হাতে আটক ভারতীয় মদের বৃহৎ চালান‎ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

কোম্পানীগঞ্জ থানা-পুলিশের হাতে আটক ভারতীয় মদের বৃহৎ চালান‎

প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা থেকে একটি নোহা গাড়ি থেকে ১৮৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। রবিবার সকাল ৭ টায় গাড়িটি ইসলামপুর গ্রামের রাস্তায় দাঁড়ানো অবস্থায় দেখতে পান স্থানীয় কয়েকজন যুবক। তারা সাথে সাথে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রতন শেখ ও ডিউটি অফিসার কে বিষয়টি অবগত করেন। ওসি রতন শেখ থানার পুলিশ সদস্যদের একটি টিম নিয়ে ঘটনাস্থলে আসেন। পরে স্থানীয় লোকদের ভাষ্যমতে রাস্থায় রাখা গাড়িটি সার্চ করেন। পরে দেখতে পান গাড়িটিতে বিপুল পরিমাণ মাদক রয়েছে৷ কার্টুন ভর্তি বস্তা বাধা অবস্থায় পাওয়া যায় মদ গুলো। গাড়িটি ওসি রতন শেখ স্থানীয়দের সাক্ষী সাথে নিয়ে থানা হেফাজতে নেন৷ গাড়িটি কালো রঙের এক্সনোহা। যার রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-চ ১১-৫১৬৭। গাড়িটি ভর্তি বিভিন্ন ধরনের ভারতীয় মদ ছিল। প্রায় ২ ঘন্টার গণনা শেষে ৯ পদের ১৮৩০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। তবে কোনো আসামি আটক হয়নি এখনো।

‎এর মাস খানেক আগেও ওসি রতন শেখের নেতৃত্বে একবাড়ি থেকে  ৯৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে কোম্পানীগঞ্জ থানার ইতিহাসে মদের সর্বোচ্চ চালান আটক ১৮৩০ বোতল। সিমান্তবর্তী এলাকা হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলা মাদকের আনাগোনা বেশি। আবার এখান থেকে দেশের বিভিন্ন এলাকায় মাদক প্রাচারের সময় ও বেশি মাদক আটক হয়।

‎আটককৃত মাদক(মদের)বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ-রতন শেখ জানান, আমরা সকালে সংবাদ পেয়ে সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই।
পৌঁছে শুধু গাড়িটি পাই। সার্চ করে দেখতে পাই গাড়িতে বিপুল পরিমাণ ভারতীয় মদ রয়েছে৷ সচ্চতার জন্য স্থানীয় ২ জন যুবক কে সাথে নিয়ে আসি গণনা দেখার জন্য ও সাক্ষী রাখার জন্য।
এ ছাড়া সংবাদকর্মীদের অবহিত করেন,ঘটনাস্থলে আসার পর থেকে তো আপনারা গণনার সাথেই ছিলেন। আমি আগে ও বলছি, আমি যতদিন এই থানায় আছি ততদিন মাদক নির্মূল করতে সর্বোচ্চ চেষ্টা করতেছি।
আপনারা আমাকে সহযোগিতা করলে আমি মাদক নির্মূল করতে পারবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!