1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কৃতজ্ঞতা প্রকাশ করে যা বললেন রাজপাল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কৃতজ্ঞতা প্রকাশ করে যা বললেন রাজপাল

প্রতিনিধি

বলিউডের পর্দায় রাজপাল যাদব মানেই হাসির রোল। কিন্তু পর্দার এই হাসিখুশি মানুষটির বাস্তব জীবন সম্প্রতি বেশ বিপাকে পড়েছিলেন। ঋণের জালে জড়িয়ে জেল খাটার পর বর্তমানে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত আছেন তিনি। তবে এই কঠিন সময়ে আলোচনায় এসেছে তার এক পুরোনো উদারতার গল্প, যা সামনে এনেছিলেন খোদ নওয়াজউদ্দীন সিদ্দীকী।

এক সাক্ষাৎকারে নওয়াজ জানিয়েছিলেন, বলিউডে সংগ্রামের দিনগুলোতে রাজপাল যাদব প্রায় ২০-২২ জন অভিনেতাকে নিজের হাতে রান্না করে খাওয়াতেন। এমনকি নওয়াজউদ্দীনের প্রথম কাজের সুযোগও হয়েছিল রাজপালের হাত ধরে। সম্প্রতি রাজপালের এই উপকারের কথা নতুন করে চর্চায় এলে মুখ খুলেছেন তিনি নিজেই।

বন্ধু নওয়াজউদ্দীন সিদ্দীকীর এমন প্রশংসায় বিগলিত হলেও কৃতিত্ব নিতে চাইলেন না রাজপাল। বিনয় প্রকাশ করে তিনি বলেন, ‘নওয়াজ বড় মনের মানুষ বলেই সব কৃতিত্ব আমাকে দিচ্ছে। আসলে নওয়াজ মোটেই আমার বাড়িতে এসে খেত না, বরং আমরাই ওর কাছে যেতাম।’স্মৃতিচারণ করে রাজপাল আরও বলেন, ‘সেই সময় ভারতের বিভিন্ন রাজ্য থেকে ১০-১৫ জন অভিনেতা কাজ পাওয়ার লড়াইয়ে মুম্বাই এসেছিলাম। কার কাছে কাজ আছে আর কার কাছে নেই সেটা আমাদের কাছে কোনো বিষয় ছিল না। আমরা জানতাম যে আমরা সবাই একসঙ্গে আছি। সেই বাড়ি বা খাবার কোনোটিই আমার একার ছিল না, ওটা আমাদের সবার ছিল।’

ঋণ শোধ করতে না পারার দায়ে গত সপ্তাহেও তিহাড় জেলে ছিলেন রাজপাল। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, বিপদের দিনে বলিউড ইন্ডাস্ট্রির অনেককেই পাশে পেয়েছেন তিনি। তার অনুপস্থিতিতে পরিবারের প্রতি অন্যদের সহযোগিতার কথা উল্লেখ করে অভিনেতা বলেন, ‘জেল থেকে বেরোনোর পর স্ত্রীর কাছ থেকে জানতে পেরেছি মানুষ কীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আমি সত্যিই কৃতজ্ঞ।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!