1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুড়িগ্রামে ট্রলির ধাক্কায় পিতা-পুত্র নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

কুড়িগ্রামে ট্রলির ধাক্কায় পিতা-পুত্র নিহত

প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে আজ এক সড়ক দুর্ঘটনায়  পিতা-পুত্র নিহত হয়েছেন।
জানাগেছে,জেলার ফুলবাড়ীতে একটি ইট বোঝাই ট্রলি বাইসাইকেলকে ধাক্কা দিলে পিতা একরামুল হক ও তার পুত্র মাসুদ রানা (৯) নিহত হন। শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। ওই শিশুর বাবা একরামুল হককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাদের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে।
এলাকাবাসী জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে  ছেলে মাসুদ রানাকে বাইসাইকেলের  পেছনে নিয়ে ঈদের মার্কেট করার জন্য ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেন পিতা একরামুল। এসময় উপজেলার চাঁদেরহাট নামক স্থানে পৌঁছলে বাইসাইকেলের  পেছনে ইটবোঝাই একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যান এবং তার বাবা গুরুতর আহত হন। আহত একরামুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ ঘাতক ট্রলির ড্রাইভারসহ দু’জনকে আটক করেছে। এছাড়া ট্রলিও জব্দ করা হয়। আটক ট্রলি ড্রাইভার মিলন বাবু ও মোকছেদুল হক নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মনিরুজ্জামান পিতা-পুত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানিয়েছেন, এ ব্যাপারে আইনগত ব্যস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!