1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কারাবন্দি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ চট্টগ্রাম মেডিকেলে ভর্তি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

কারাবন্দি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ চট্টগ্রাম মেডিকেলে ভর্তি

প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তাকে হাসপাতালে পাঠানো হয়। কী ধরনের অসুস্থতায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

তবে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফকে চেকআপের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। তার পরীক্ষা নিরীক্ষার জন্য মূলত পাঠিয়েছি। প্রতিদিনই আমাদের এখান থেকে রোগী যায় হাসপাতালে। অসুস্থ হলে কিংবা চেকআপের জন্য এটি নিয়মিত ঘটনা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, তাকে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল চিকিৎসার জন্য আনা হয়েছে।

এর আগে গত বছরের ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পল্টন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে সংবিধান প্রণেতাদের মধ্যে তিনি একজন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বিভিন্ন সময়ে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন ইঞ্জিনিয়ার মোশাররফের ছেলে মাহবুব রহমান রুহেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!