1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কারাগারে আত্মহত্যা করতে চেয়েছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

কারাগারে আত্মহত্যা করতে চেয়েছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার

প্রতিনিধি

নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ২০১৭ সালের স্পট ফিক্সিং কেলেঙ্কারির অন্যতম মূল হোতা হিসেবে পরিচিত সাবেক পাকিস্তানি ওপেনার নাসির জামশেদ। ফিক্সিংয়ের দায়ে গ্রেপ্তারও হন তিনি। আর কারাগারেই আত্মহত্যা করতে চেয়েছিলেন এই পাকিস্তানি ক্রিকেটার। সম্প্রতি পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকালে এমনটাই জানিয়েছেন তিনি।

ক্ষমা চেয়ে জামশেদ বলেন, ‘‘আমি পাকিস্তানি এবং বিশ্বজুড়ে থাকা ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমা চাইছি। আমি লজ্জিত। আমি যা করেছি, তা সম্পূর্ণ ভুল ছিল। নতুনদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, কখনও দুর্নীতির সঙ্গে জড়াবেন না। এটি আপনাকে এবং আপনার চারপাশের মানুষকে ধ্বংস করে দেবে।’’

কারাগারে থাকাকালে চরম মানসিক যন্ত্রণার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘জেলে থাকাকালে অনেকবার আমি নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিলাম। আমার কোনো আশা ছিল না। কিন্তু আমার স্ত্রী ডক্টর সামারা এবং মেয়ের ছবি আমাকে বাঁচিয়ে রেখেছে।’’

জামশেদের ১০ বছরের নিষেধাজ্ঞার ৯ বছর পূর্ণ হয়েছে। তিনি বর্তমান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছে আবেদন জানিয়েছেন যেন তার নিষেধাজ্ঞার বাকি সময়টুকু বিবেচনা করে তাকে ক্রিকেটে ফেরার সুযোগ দেওয়া হয়।

ফিক্সিংয়ে জড়িত হওয়ার কারণ জানিয়ে জামশেদ জানান, তার বাবার ব্রেইন হেমোরেজ হওয়ায় চিকিৎসার জন্য জরুরি অর্থের প্রয়োজন ছিল। স্ত্রীকে বলতে লজ্জা পাওয়ায় তিনি দ্রুত টাকা উপার্জনের লোভে এই অপরাধী চক্রের সঙ্গে হাত মেলান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!