1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাজ চেয়ে সাড়া পাচ্ছেন না অভিনেত্রী এনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কাজ চেয়ে সাড়া পাচ্ছেন না অভিনেত্রী এনা

প্রতিনিধি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক এনা সাহা। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে নিয়মিত হতে চাইছেন। গত তিন বছর বড় পর্দায় তাকে দেখা যায়নি। সম্প্রতি জানিয়েছেন, অভিনয়ের জন্য অনেকের সাথে যোগাযোগ করলেও আশানুরূপ কোনো সাড়া পাচ্ছেন না।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী বর্তমানে ভালো চিত্রনাট্য ও সুযোগের অপেক্ষায় রয়েছেন। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘চিনে বাদাম’ ছবির পর এনা সাহার প্রযোজিত বা অভিনীত কোনো কাজ সেভাবে দর্শক মহলে আসেনি।

দীর্ঘ এই সময় কেন অন্তরালে ছিলেন, তা নিয়ে দর্শকদের মনে কৌতূহল ছিল। এনা ভারতীয় সংবাদ মাধ্যমে জানান, তিনি নিজেকে সবসময় একজন অভিনেত্রী হিসেবেই দেখেন এবং প্রযোজক হওয়ার পরও তার মূল লক্ষ্য ছিল অভিনয়। তবে গত কয়েক বছরে নতুন কোনো কাজের প্রস্তাব না আসায় তিনি অনেকটাই বিস্মিত হয়েছেন।

এনা বলেন, আমি অনেককে বলেছি, অভিনয় করতে চাই, কাজ করতে চাই। কিন্তু এখনও কেউ সেভাবে আমার সঙ্গে যোগাযোগ করেননি। কেন জানি না সেটা। প্রযোজক হওয়ার আগেও আমি অভিনেত্রী। অভিনয় করতে চাই।

কাজের সুযোগ কম পাওয়ার পেছনে কোনো ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ গ্রুপিং কাজ করছে কি না—এমন প্রশ্নে এনা জানান, তিনি কখনোই কোনো নির্দিষ্ট কোরাম বা গ্রুপের অংশ ছিলেন না।

নিজের কাজ একহাতে সামলাতে অভ্যস্ত এই অভিনেত্রী সিনেমা ছাড়াও প্রয়োজনে ছোট পর্দায় বা ধারাবাহিকে অভিনয় করতেও আগ্রহী। চলতি বছরে তার প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও অভিনেত্রী হিসেবে নিজের পরিচিতি পুনরায় ঝালিয়ে নিতে মুখিয়ে আছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!