1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাজী মারুফ নির্মাণ করলেন নতুন একটি সিনেমা : নাম ‘গ্রিন কার্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কাজী মারুফ নির্মাণ করলেন নতুন একটি সিনেমা : নাম ‘গ্রিন কার্ড

বিনোদন ডেস্ক :

বহুদিন ধরে অভিনয়ের বাইরে খ্যাতিমান নির্মাতা কাজী হায়াতের একমাত্র ছেলে কাজী মারুফ। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী ‘ইতিহাস’ সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই নায়ক। সেখানে বসে নির্মাণ করলেন নতুন একটি সিনেমা। নাম ‘গ্রিন কার্ড’।

এই সিনেমার মাধ্যমে অভিনেতা থেকে নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে কাজী মারুফের। এর গল্প এবং চিত্রনাট্যও তিনি লিখেছেন। ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা ও হিন্দি ভাষায় সিনেমাটি নির্মাণ করা হয়েছে বলে দেশের গণমাধ্যমকে জানিয়েছেন কাজী মারুফ।নায়ক বলেন, ‘দর্শক-ভক্তরা এবার আমাকে নির্মাতা হিসেবে দেখবেন। ‘গ্রিন কার্ড’ হচ্ছে আমার প্রথম নির্মিত সিনেমা। ইতোমধ্যে সেটির কাজ শেষ হয়েছে। এটাই প্রথম কোনো বাংলা সিনেমা, যার পুরোটা শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে।’

মারুফ আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবনের গল্প তুলে ধরা হয়েছে এই সিনেমায়। এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি আমি। আশা করি, এ মাসের শেষ সপ্তাহে বা মার্চের প্রথম সপ্তাহে দেশে ফিরব। তারপর মুক্তির যাবতীয় প্রস্তুতি শেষ করব।’

‘গ্রিন কার্ড’-এ অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দ। আরও আছেন নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিল্পী, কাজী আরিশা, রাফি আহমেদ, আকাশ রহমানসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!