1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কস্টিউমের ভেতরে আরো দুইটা জামা পরেছিলাম : মাহি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

কস্টিউমের ভেতরে আরো দুইটা জামা পরেছিলাম : মাহি

বিনোদন ডেস্ক :

সম্প্রতি একটি মোটরসাইকেল কোম্পানির ইভেন্টে অংশ নিয়ে খোলামেলা পোশাকে নাচের কারণে সমালোচনার মুখে পড়েন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।
অভিনেত্রীর নাচের বেশ কিছু ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। বডি ফিটিং পোশাকের কারণে মাহির সেই নাচ দৃষ্টিকটু মনে হয় ভক্তদের কাছে। যে কারণে বেশ বিতর্কের মুখে পড়েন তিনি।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। তিনি অবশ্য দায় চাপিয়েছেন, যিনি ভিডিওটি প্রকাশ করেছেন তার ওপরেই। মাহি মনে করেন, তাকে ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করতেই এই নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সামিরা খান মাহি বলেন, ‘আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘণ্টার মতো পারফর্ম করি। পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল কিন্তু সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। এমনটা করা মোটেও উচিত না।’

অভিনেত্রী বলেন, ‘অনেকের কাছে মনে হয়েছে যে, আমি মনে হয় নাচের কস্টিউমের ভেতরে কিছুই পরিনি। কিন্তু তা না। নাচের কস্টিউমের ভেতরে আমি আরো দুইটা জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে।’
কিছুটা আক্ষেপ প্রকাশ করেই আরো বলেন, ‘আমাদের তো নিজস্ব কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই। যে কারণে চাইলেও সবকিছু করতে পারি না। এছাড়া এই কস্টিউমটাও পেয়েছিল পারফরম্যান্সের মাত্র একদিন আগে। যে কারণে পরিবর্তন করারও সময় ছিল না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!