1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড

আন্তর্জাতিক:

থাইল্যান্ডের সীমান্তবর্তী কম্বোডিয়ার দু’টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে থাই বিমান বাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর উপ মুখপাত্র রিৎচা সুকসুওয়ানন।

বিবৃতিতে তিনি বলেছেন, “এটি ছিল একটি পরিকল্পিত অভিযান। ৬টি এফ-১৬ যুদ্ধবিমান এ অভিযানে অংশ নিয়েছে। অভিযানের জন্য আগেই এই বিমানগুলোকে উবন রাতচাথানি (কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ)- তে মোতায়েন করা হয়েছিল।

বিমান হামলার তথ্য স্বীকার করেছে কম্বোডিয়াও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে ভলা হয়েছে, “কম্বোডিয়ার ভূখণ্ডের ভিতরে ওয়াত কিয়াও সিখা কিরি সাভারাক প্যাগোডা সংলগ্ন সড়কে দু’টি বোমা ফেলেছে থাই বিমান বাহিনী। আমরা এই হামলার সমুচিত জবাব দেবো।”

প্রসঙ্গত, এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভুজ নামের একটি এলাকা নিয়ে গত বেশ কয়েক দশক ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিত হয়েছে পান্না ত্রিভুজে এবং থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়েই এ ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে আসছে। পান্না ত্রিভুজে বেশ কয়েকটি প্রাচীন মন্দির রয়েছে।

কয়েক দশক ধরে সীমান্ত সংঘাতের পর ১৫ বছর আগে যুদ্ধবিরতিতে গিয়েছিল দুই দেশ। কিন্তু গত মে মাসে কম্বোডিয়ার এক সেনা থাই সীমান্তের কাছে নিহত হওয়ার পর ফের উসকে ওঠে উত্তেজনা।

গতকাল বুধবার কম্বোডিয়া সীমান্তের কাছে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক থাই সেনা গুরুতর আহত হন। তারপরই বৃহস্পতিবার সকালে কম্বোডিয়ার দুই সেনা স্থাপনায় বিমান অভিযান চালাল থাইল্যান্ড।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!