1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কমিটি গঠনে সতর্কতা অবলম্বন করছে জাতীয় নাগরিক কমিটি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ

কমিটি গঠনে সতর্কতা অবলম্বন করছে জাতীয় নাগরিক কমিটি

প্রতিনিধি

২০২৪ সালের আন্দোলন পরবর্তী তরুণদের সফলতা ও ব্যর্থতার ওপর এ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভরশীল হয়ে পড়েছে। তাই কমিটি গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান কমিটির সহকারী মুখপাত্র মোহাম্মদ মিরাজ মিয়া।

পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ! ইতোমধ্যে আমাদের এক শতাধিক থানা প্রতিনিধি কমিটি সম্পন্ন হয়েছে। আরও অনেকগুলো কমিটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। আশা করি খুব দ্রুতই সেগুলো সম্পন্ন করতে পারবো। খুবই স্বল্প সময়ে যে আমাদের প্রতি এ বিশাল সংখ্যক নাগরিকদের আস্থা অর্জন সম্ভব হয়েছে কেবল আপনাদের দোয়া, পরামর্শ ও ভালোবাসায়। আমরা দেশ-বিদেশ থেকে এতো বেশি সাড়া পাচ্ছি যা আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে অনেক বেশি অনুপ্রাণিত করছে। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের, বাংলাদেশ নামক রাষ্ট্র হবে এ দেশের আপামর জনগণের।

আরও বলা হয়, ২৪ পরবর্তী তরুণদের সফলতা ও ব্যর্থতার ওপর এ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভরশীল হয়ে পড়েছে। তাই কমিটি গঠন প্রক্রিয়ায় আমরা খুবই সতর্কতা অবলম্বন করার চেষ্টা করছি। তাসত্ত্বেও যদি কোনো অনভিপ্রেত ভুল কিংবা অপ্রাসঙ্গিক কিছু নজরে আসে আমরা সেগুলো সযত্নে আমলে নেওয়ার চেষ্টা করছি। আমরা আপনাদের আলোচনা, গঠনমূলক সমালোচনা এবং পরামর্শ আন্তরিকতার সঙ্গেই নিচ্ছি। আমরা শিক্ষক, ডাক্তার, আলেম সমাজ, প্রকৌশলী, আইনজীবী, কৃষিবিদ, সাংস্কৃতিক গোষ্ঠী ইত্যাদি পেশাজীবী দেশপ্রেমিক নাগরিকদেরকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। আপনারা এখনো যারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি, তাদের জন্য জেলাভিত্তিক আমাদের প্রতিনিধিদের যোগাযোগ নাম্বার প্রথম কমেন্টে দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্যও একটা ফর্ম দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!