1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিকআপ চালকের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিকআপ চালকের মৃত্যু

প্রতিনিধি

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিকআপ চালকের মৃত্যু
রাজধানীর কদমতলী সাদ্দাম মার্কেটের পাশে তুষার ধারা এলাকায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার নিচতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় পিকআপ চালক ছিলেন।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাহিম হোসেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে সাদ্দাম মার্কেটের পাশে জিরো পয়েন্ট এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের বড়ো ভাই মাহিম হোসেন জানান, আমার ভাই পিকআপের চালক ছিলেন। আজ বিকেলের দিকে সাদ্দাম মার্কেটের পাশে তুষার ধারা এলাকায় নির্মাণাধীন ভবনের নিচতলায় ঢালাই কাজ শেষে জেনারেটরের সুইচ বন্ধ করার সময় বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!