1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কক্সবাজারে গ্যাস পাম্পে দ্বগ্ধ আরও একজনের মৃত্যু, মালিকের বিরুদ্ধে মামলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

কক্সবাজারে গ্যাস পাম্পে দ্বগ্ধ আরও একজনের মৃত্যু, মালিকের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি

কক্সবাজারের কলাতলীতে এন. আলম ফিলিং স্টেশন নামের এলপিজি পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আরও একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত আব্দুর রহিম (৩৯) কলাতলী এলাকার বাসিন্দা ও দুর্ঘটনা কবলিত এন. আলম ফিলিং স্টেশনের পার্শ্ববর্তী গ্যারেজের মালিক।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ২ জনের মৃত্যু হয়েছে।

মৃতের ছোট ভাই নুর আহমদ বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ আব্দুর রহিমকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চমেকে প্রেরণ করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার ঢাকা নেওয়া হলে চার দিন পর তিনি মারা যান।

তিনি বলেন, আমার ভাইয়ের ৭০ শতাংশ শরীর পুড়ে গেছে, চিকিৎসকরা তাকে বাচানোর সব চেষ্টা করেছিলেন। এছাড়া গ্যারেজে থাকা ৪টি জিপসহ প্রায় সব মালামাল পুড়ে গেছে। এত বড় ক্ষতি আমাদের পরিবারে অন্ধকার নামিয়ে আনল। মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজারে নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে,রোববার (১ মার্চ) জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন আবু তাহের নামে আরও একজন। মঙ্গলবার সকালে কলাতলী দাখিল মাদরাসায় জানাজার পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এদিকে এন. আলম ফিলিং স্টেশনের মালিক নুরুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিস্ফোরক অধিদপ্তর।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমি উদ্দিন বলেন, গত ১ মার্চ রাতে কক্সবাজার সদর মডেল থানায় চট্টগ্রামের সহকারী বিস্ফোরক পরিদর্শক এসএম সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, পাম্প পরিচালনার জন্য জেলা প্রশাসনের অনুমোদনপত্র, পরিবেশ অধিদপ্তরের সনদ, ফায়ার সার্ভিসের অনুমতিপত্র এবং বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নেওয়া হয়নি। এ ঘটনায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

বিস্ফোরক আইন-১৮৮৪ এর বিধি ৫ এর ৩(ক) ও ৩(খ), এলপিজি বিধিমালা ২০০৪-এর বিধি ১১১ এবং পেনাল কোড-১৮৬০ এর ৩০৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

ওসি বলেন, আসামি নুরুল আলম প্রকাশ এন আলমকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গ্যাস লিকেজ হয়ে এন. আলম ফিলিং স্টেশনে বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। প্রায় ৫ ঘণ্টা পর মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে এলেও এ ঘটনায় দগ্ধ হয় ১৬ জন, বাড়ি-গাড়ি পুড়ে গিয়ে প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!