1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

প্রতিনিধি

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
‎ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে নলছিটি শহরের খাসমহল এলাকার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার স্বজনরা।

তারা জানান, বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে। কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, পরিবারের সবাই ঢাকায় থাকায় দীর্ঘ সময় বাড়িটি ফাঁকা ছিল।

‎নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

‎উল্লেখ্য, এর আগে শুক্রবার দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

‎গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পরই শুক্রবার বিকেলে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!