1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এমসিসির হেড কোচ হলেন আজমল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

এমসিসির হেড কোচ হলেন আজমল

প্রতিনিধি

এমসিসির হেড কোচ হলেন আজমল
আজমল শাহজাদকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ইংল্যান্ডের সাবেক এই পেসার এমসিসির হেড কোচ হিসেবে পুরো কোচিং টিমকে নেতৃত্ব দেবেন।

এর আগে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত লর্ডসের কোচিং বিভাগে কাজ করেছিলেন শাহজাদ। তবে এরপর থেকে সহকারী কোচ (বোলিং লিড) হিসেবে পাঁচ বছর কাটান ডার্বিশায়ারে।

শাহজাদ বললেন, ‘লর্ডসে ফিরে এসে আমাদের প্রতিভাবান কোচদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। খেলোয়াড় এবং কোচ হিসেবে আমার অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করি। আমি চাই আমাদের দল এবং এমসিসি সব স্তরের ক্রিকেটে প্রভাব রাখতে সক্ষম হোক।’

এমসিসির হেড অফ প্রোগ্রামস রিকি রেনল্ডস বলেন, ‘আজমলকে ফের এমসিসিতে পেয়ে আমরা আনন্দিত। একজন অভিজ্ঞ কোচ হিসেবে তিনি এমন একটি কোচিং ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবেন যা খেলোয়াড়দের বিকাশে সাহায্য করবে। লর্ডস পারফরম্যান্স সেন্টারকে বিশ্বমানের কোচিং, উদ্ভাবন ও কোচ উন্নয়নের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ার, ল্যানকাশায়ার, নটিংহ্যামশায়ার ও সাসেক্সের হয়ে খেলেছেন আজমল। ২০১৭ সালে নিজের পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শেষে কোচিং পেশায় যুক্ত হন এই পেসার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!