1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এবার হার ১০৬ রানে , পাত্তাই পেল না বাংলাদেশ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

এবার হার ১০৬ রানে , পাত্তাই পেল না বাংলাদেশ

প্রতিনিধি

আগের দিন ডিয়ান্দ্রে ডটিন একাই বাংলাদেশের ওপর চড়াও হয়েছিলেন। সেদিন তার একার ব্যাটিং ঝড়েই বাংলাদেশ হয়েছিল নাস্তানাবুদ। সেন্ট কিটসে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ডটিনের সঙ্গে আজ যোগ দিয়েছিলেন কিয়ানা জোসেফ। দুজনের ব্যাটে চড়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ২০১ রান স্কোরবোর্ডে জমা করে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে বাংলাদেশের ইনিংস থেকে মাত্র ৯৫ রানে। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হার ১০৬ রানে। টি-টোয়েন্টিতে রানের হিসেবে বাংলাদেশের মেয়েদের এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের হার। এর চেয়ে বড় ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০২২ সালে কিউইদের মাঠে সিরিজের প্রথম ম্যাচে ১৩২ রানে হেরেছিল টাইগ্রেসরা।

এই ম্যাচে অন্য এক তিক্ত রেকর্ডও দেখেছে বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে কোনো দল এই প্রথম ২০০ ছাড়াল। বাংলাদেশের বিপক্ষে আগের সর্বোচ্চ ছিল ১৮৯ রান, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে যা করেছিল অস্ট্রেলিয়া।

সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আজ সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার কিয়ানা জোসেফ। ৩৬ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন কিয়ানা। অধিনায়ক হেইলি ম্যাথুসও ছিলেন আগ্রাসী। ১৮ বলে ২৭ রান তোলেন তিনি।  ওয়ানডাউনে ব্যাটার শেমাইনে ক্যাম্পবেলের ইনিংস বড় হয়নি। তবে তার বিদায়ের পর ডিয়ান্ড্রা ডটিনকে নিয়ে তৃতীয় উইকেটে ২৭ বলে ৬৩ রান যোগ করেন কিয়ানা। আগের ম্যাচে ২২ বলে ৫১ রান করা ডটিন আজ করেছেন ২০ বলে ৪৯ রান।

রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ২২ রান করেছেন শারমিন আক্তার। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আরও তিন ব্যাটার। অধিনায়ক জ্যোতি আজ থেমেছেন মোটে ১০ রান করে। স্বর্ণার ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান।

সিরিজের শেষ টি-টোয়েন্টি বাংলাদেশ সময় শনিবার সকালে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!