1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এবার ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

এবার ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

আন্তর্জাতিক:

রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। ভূমিকম্পের পর বিভিন্ন দেশ সুনামি সতর্কতা জারি করেছে। সবশেষ পাওয়া তথ্যনুযায়ী এশিয়ার দেশ ফিলিপাইন ও ইন্দোনেশিয়াও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ

বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের পর ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প সংস্থা সুনামির সতর্কতা জারি করেছে। সতর্কতায় বলা হয়েছে, বুধবার বিকেলে (ম্যানিলা সময়) ১ মিটারের কম সুনামির ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। এ অবস্থায় ২০টিরও বেশি প্রদেশের বাসিন্দাদের সৈকত এবং উপকূলীয় অঞ্চলের কাছাকাছি না যেতে সতর্ক করা হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা পূর্ব ইন্দোনেশিয়ার কিছু অংশের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। এই সতর্কতার মধ্যে রয়েছে উত্তর সুলাওয়েসি, উত্তর মালুকু, পশ্চিম পাপুয়া এবং গোরোন্তালোর উপকূলীয় অঞ্চলগু। কর্তৃপক্ষ বাসিন্দাদের শান্ত থাকার এবং উপকূল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

৮ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পের পর পেরু, ইকুয়েডরের কাছে অবস্থিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ ও পূর্ব চীনের কিছু অংশেও সুনামি সতর্কতা জারি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!