1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এগিয়ে দেব, পিছিয়ে সায়ন্তিকা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এগিয়ে দেব, পিছিয়ে সায়ন্তিকা

প্রতিনিধি

ভারতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনী কর্মকাণ্ড শেষে এবার চলছে ভোট গণনা। পশ্চিম মেদিনীপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ এর বিপরীতে লড়ছেন তৃণমূলের প্রার্থী ও টালিউড অভিনেতা দেব; যিনি এখন পর্যন্ত এই কেন্দ্রে এগিয়ে আছেন। অন্যদিকে, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে টানটান প্রতিযোগিতা চলছে জুন মালিয়া এবং অগ্নিমিত্রা পালের।

ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া খবর, ঘাটালে দেবের প্রাপ্ত ভোট ১ লাখ ৪২ হাজার ৪২৫। হিরণ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৫৩৩ ভোট। প্রায় ২১ হাজার ভোটে এগিয়ে দেব। মেদিনীপুরে অগ্নিমিত্রা ১৫৭৩ ভোটের ব্যবধানে পিছনে ফেলে দিয়েছেন জুনকে।

এদিকে, বরানগরের বিধায়ক হওয়ার লড়াইয়ে নেমেছেন টালিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। কিন্তু সেই স্বপ্নে গুড়ে বালি। বরানগর থেকে কোনো ইতিবাচক ফলাফল মেলেনি সায়ন্তিকার। শেষ খবর পাওয়া পর্যন্ত, এই আসনে এগিয়ে রয়েছেন সায়ন্তিকার বিপরীতে থাকা বিজেপি প্রার্থী সজল ঘোষ।

এর আগে একুশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন এই অভিনেত্রী। তখন পরাজিত হলেও হাল ছাড়েননি। আঁকড়ে ধরেছিলেন বাঁকুড়ার মাটি। এখন বরানগরের বিধায়ক হওয়ার লড়াইয়ে এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!