1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এখন কেমন আছেন সেলিম খান? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এখন কেমন আছেন সেলিম খান?

প্রতিনিধি

বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কয়েকদিন ভেন্টিলেশনে থাকার পর অবশেষে চিকিৎসায় সাড়া দিচ্ছেন এই শিল্পী।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩-৪ দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সেলিম খানের বর্তমান অবস্থা স্থিতিশীল। তিনি এখন উঠে বসতে পারছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তার সুস্থতার খবরে খান পরিবারে স্বস্তির আমেজ বিরাজ করছে।

এর আগে চিত্রনাট্যকার জাভেদ আখতার ও অভিনেত্রী ডেইজি শাহ জানিয়েছিলেন যে, প্রবীণ এই শিল্পী দ্রুত সেরে উঠছেন। তবে বাবার অসুস্থতার খবরাখবর প্রকাশ্যে আসা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান।

সেলিম খান হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই পাপারাজ্জিরা সেখানে ভিড় জমান এবং চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের আপডেট দিচ্ছিলেন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় না রেখে কেন এসব তথ্য বাইরে আসছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ‘ভাইজান’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!