1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
একই দিনে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন বয়স্ক দম্পতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

একই দিনে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন বয়স্ক দম্পতি

অনলাইন ডেস্ক :

আজগার-তহিদা দম্পতির প্রায় পাঁচ যুগের সংসার। তাদের দুজনের মধ্যে ভালোবাসা ও বন্ধুত্বের কমতি ছিল না। মনোমালিন্য যে হয়নি তা নয়, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী থাকেনি। দীর্ঘ সংসার জীবনে ঘাত-প্রতিঘাত সামলেছেন একসঙ্গে। কখনো পরস্পরকে ছেড়ে থাকতেন না তারা। বেঁচে থাকতে সব সময় কামনা করতেন একসঙ্গে যেন মৃত্যু হয়। ইচ্ছে ছিল পাশাপাশি সমাধিস্থ হওয়ার। তাদের সেই ইচ্ছাই পূরণ হয়েছে।

একই দিনে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন এই বয়স্ক দম্পতি। রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের ইন্দিরাপাড়া গ্রামের আজগার আলী (৮০) ও তার স্ত্রী তহিদা খাতুন (৭২) দম্পতির মৃত্যু হয়েছে একই দিনে। আল্লাহ তাদের দীর্ঘদিনের পবিত্র চাওয়াকে পূর্ণতা দিয়েছেন মৃত্যুর মধ্য দিয়ে। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে আজগার আলী এবং একই দিনে রাত ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তার স্ত্রী তহিদা খাতুন।

আজগার আলীর ভাতিজা নুরু মিয়া জানান, বুধবার (১৩ মার্চ) দিবাগত রাতে একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ওই দম্পতি। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘুম থেকে জেগে ওঠেন তহিদা খাতুন। এ সময় ডাকাডাকি করেও স্বামীর সাড়া পাননি। তার কান্না শুনে বাড়ির অন্য লোকজন ছুটে আসেন। তখন তারা বুঝতে পারেন আজগর আলী মারা গেছেন। স্বজনেরা জানিয়েছেন, আজগার আলী ছিলেন কৃষক।

তিনি কিছুদিন ধরে অ্যাজমা রোগে ভুগলেও গৃহিণী তহিদা খাতুনের তেমন কোনো রোগ ছিল না। স্থানীয় ইউপি সদস্য শামসুল হক জানান, আজগার আলীর মৃত্যুর পর থেকে স্ত্রী তহিদা খাতুন শোকার্ত ছিলেন। বৃহস্পতিবার বাদ যোহর জানাজা শেষে বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আজগর আলীকে। জানাজা ও দাফনকার্যে অংশগ্রহণকারী স্বজনদের অনেকটা শক্ত মনে বিদায় দেন তহিদা খাতুন। রাত ৮টার দিকে বাড়িতে হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে তাৎক্ষণিক মারা যান তহিদাও।

পরে মধ্যরাতে জানাজা শেষে স্বামীর কবরের পাশেই তাকে দাফন করা হয়। ওই দম্পতির সন্তান লাভলু মিয়া বলেন, আমার বাবা-মায়ের মধ্যে যে ভালোবাসা ও বন্ধুত্ব ছিল, তা এ যুগের স্বামী-স্ত্রীর মধ্যে সাধারণত দেখতে পাই না। জীবদ্দশায় বাবা-মা সব সময় কামনা করতেন একসঙ্গে তাদের যেন মৃত্যু হয়। আল্লাহ তাদের সেই মনোবাসনা পূর্ণ করেছেন। বদরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ও দামোদরপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা মাসুদ আলম বলেন, ঘটনাটি বিস্ময়কর। স্বামী-স্ত্রীর একই দিনে স্বাভাবিক মৃত্যু তেমন দেখা যায় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!