1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এই ছবি নিয়ে আমার পরিবারে প্রলয়ংকারী ঝড় বয়ে গেছে : ওমর সানী - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

এই ছবি নিয়ে আমার পরিবারে প্রলয়ংকারী ঝড় বয়ে গেছে : ওমর সানী

প্রতিনিধি

বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতার সময়ে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে একটি অনুষ্ঠানে বেলুন ওড়াতে দেখা যায় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মৌসুমীকে।

ঘটনাটি বহু বছর আগে হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই এক ছবির জন্যই নাকি অনেক ভুগতে হয়েছে মৌসুমী ও তার পরিবারকে। সম্প্রতি এক ভিডিওবার্তায় তেমনটাই জানালেন অভিনেতা ওমর সানী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ওমর সানী ভ্লগ নামের একটি পেজ থেকে লাইভে এসে কথা বলেন এই চিত্রনায়ক।  ‘অজানা কথা একদিন তো আসবেই আর সেদিন হচ্ছে আজকে। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না’ ক্যাপশন দিয়ে ভিডিও বার্তায় বিএনপির একটি অনুষ্ঠানে মৌসুমীর উপস্থিত থাকার সেই দুটি ছবি তুলে ধরেন সানী।

এরপর এই নায়ক বলতে শুরু করেন, ‘যে ছবিটা দেখলেন, এই ছবিটা বহু বহু বছর আগের। ছবিটা নিয়ে আমার পরিবারে একটা প্রলয়ংকারী ঘূর্ণিঝড় গেছে। আমাদের চলচ্চিত্রের কিছু অসাধু মানুষ শিল্পী সমিতি বা যেকোনো জায়গা থেকে হোক, দুই-একজন তখনকার প্রশাসনের সাথে হাত মিলিয়ে এই কাজটা করে যেন আমরা চলচ্চিত্রের কোনো জায়গায় অবস্থান করতে না পারি, এটা ছিল ড্যাম পলিটিক্স। এবং এই পলিটিক্সে তারা সফল হয়েছিল। ওই যে সবাই বলে, আমি একা কেন, হাজার হাজার, লক্ষ কোটি, কোটি কোটি মানুষ বলে—বিভৎস একটা সময় গেছে, আমি সেই সময়কালের কথা বলছি।’

ছবিগুলো ব্যাখ্যা দিয়ে ওমর সানী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান হয়েছিল সেদিন। ম্যাডাম খালেদা জিয়া তখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন। আর আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব, তার স্ত্রী জোবাইদা ম্যাডাম সেখানে অবস্থান করছিলেন। তো দেখেন এই পাশে কিন্তু ববিতা আপার ছবি (লিজেন্ড ববিতা আপা), অন্য পাশে দেখবেন আমাদের প্রয়াত নায়ক মান্না। ওই সময়ে আমি কক্সবাজারে থাকার কারণে এ অনুষ্ঠানে আসতে পারিনি।’

নিন্দুক ও সমালোচনাকারীদের ওপর ক্ষোভ ঝেড়ে এই নায়ক বলেন, ‘আমাদের ছবি কিন্তু সবার সাথে থাকতে পারে। একজন ব্রোথেল গার্লের সাথে থাকতে পারে, একজন চোরের সাথে থাকতে পারে, একজন ডাকাতের সাথে থাকতে পারে, সবার সাথেই থাকতে পারে। আমরা কিন্তু জানি না, আমার সাথে দাঁড়িয়ে কোন মেয়েটা ছবি তুলছে, কোন ছেলেটা ছবি তুলছে, তার রাজনৈতিক পরিচয় কী? আমাদের জানার কথা না, কারণ আমরা শিল্পী। অনেকেই কোট করে অনেকে বলেন, আপনার সাথে তো অমুকের ছবি আছে। ওই বেডা! তুই দেখছ না বেডা? আমরা একজন শিল্পী, আমাদের সাথে সবার ছবি থাকতে পারে। তাই বলে আমরা কিন্তু পচে যাইনি।’

ভিডিও বার্তায় নানাভাবে হেনস্থা হওয়ার কথা উল্লেখ করে সানী বলেন, ‘আজকে যে ঝড় আমি ওমর সানী ফেস করেছি, মাত্রই হেঁটে আসছি, প্রচুর ঘামছি—আর এই কথাগুলো বলতে গিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছি। ঘাম ছুটছে আমার শরীরে। সেই বিভৎস ঘটনা বহু বছর পরে আপনাদের জানালাম, আপনাদের বিচার দিইনি। বিচার তো আল্লাহ করবেন।’

সবশেষে জুলুমকারীদের বিচার চেয়ে এই চিত্রনায়ক বলেন, ‘যারা এগুলো করেছে, তাদের বিচার হয়েছে এবং আরও সুন্দর বিচার হওয়ার অপেক্ষায় থাকলাম।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!