1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উর্বশী : আমার আরও সতর্ক থাকা উচিত ছিল - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

উর্বশী : আমার আরও সতর্ক থাকা উচিত ছিল

প্রতিনিধি

বলিউডের নবার সাইফ আলী খানের উপর হালমার ঘটনায় আতঙ্কে রয়েছে মুম্বাই শহর। এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারকারা। তবে সাইফকে নিয়ে  অভিনেত্রী উর্বশী রাউতেলা যে মন্তব্য করেছে তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা আবার অনেক নেটিজেন বেশ কটাক্ষ করেছেন।

এ ঘটনায় উর্বশী রাউতেলা বলেন, ‘কী উত্তর দিচ্ছি, সেটা নিয়ে সত্যিই আমার আরও সতর্ক থাকা উচিত ছিল। আমাকে এটা মেনে নিতেই হবে, আরও ভেবেচিন্তে উত্তর দেওয়া উচিত ছিল। তার উপর সকাল ৪টার ঘটনা নিয়ে সকাল আটটার সময় আমাকে প্রশ্ন করা হয়। আমি সেই ভাবে কিছুই জানতাম না।’

অভিনেত্রীর কথায়, ‘এটুকুই মনে আছে, সেই দিন ঘুম থেকে ওঠার পরে শুনি, তিনি (সাইফ) আহত হয়েছেন। পুরো ঘটনার গুরুত্ব তখনও জানতাম না। তার সঙ্গে ঠিক কী ঘটে গিয়েছে, আমি তখনও জেনেই উঠিনি।’

উর্বশী আরও জানান, তার ছবি ‘ডাকু মহারাজ’-কে কেন্দ্র করেই ওই সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়েছিল। তাই বার বার ছবি নিয়ে কথা বলছিলেন তিনি। বাবা-মায়ের দেওয়া সেই উপহার নিয়েও কথা বলেন উর্বশী।

তার কথায়, ‘মা-বাবাকে আমি খুব ভালোবাসি। তাই তাদের থেকে উপহার পেয়ে একটু বেশিই আবেগপ্রবণ ছিলাম। নিজের জিনিস নিয়ে বড়াই করার জন্য আমি সে দিন কিছু বলিনি। তেমন হলে, ওই ছোট্ট ঘড়িটা দেখাতামই না।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!