1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উরুতে প্রেমিকের নামের অক্ষরের চেন নিয়ে গ্র্যামির মঞ্চে টেলর সুইফট - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

উরুতে প্রেমিকের নামের অক্ষরের চেন নিয়ে গ্র্যামির মঞ্চে টেলর সুইফট

প্রতিনিধি

ওয়েস্টার্ন মিউজিক জগতের অন্যতম জনপ্রিয় পপ তারকা টেলর অ্যালিসন সুইফট। ১২টি গ্র্যামি রয়েছে তার ঝুলিতে। বাণিজ্যিক ভাবেও অত্যন্ত সফল তিনি।

তবে ৬৭তম গ্র্যামির মঞ্চ থেকে খালি হাতেই ফিরতে হয়েছে তাকে। তবে ৩৫ বছর বয়সী এই গায়িকা হার নিয়ে বিন্দুমাত্র হতাশ ছিলেন না। বরং তিনি লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডট কম অ্যারেনাতে দর্শকদের মাঝে বসে জয়ী ও পারফর্মারদের সঙ্গে হইচই করে অনুষ্ঠান উপভোগ করেন।

বরাবরই গায়িকার পোশাক নিয়ে চর্চা হয়। এর আগে তিনি ছক ভেঙে কনের বেশে সাদা গাউনে স্টেজে হাজির হয়েছিলেন। এবার তার পরনে ছিল টুকটুকে লাল রঙের ওয়ান শোলডার মিনি ড্রেস। তবে নজর কেড়েছে ড্রেসের শেষ বরাবর উরু থেকে ঝুলে থাকা চেন আর ইংরেজি অক্ষর ‘টি’।

আলোচনা শুরু হয়েছে গায়িকার টি অক্ষর দেওয়া চেন আসলে তার প্রেমিক ট্রাভিস কেলসকে মনে রেখেই পরা। যদিও এ ব্যাপারে টেলর নিজে কিছু বলেননি। তবে গায়িকার অনুগামীদের বিশ্বাস এই স্টাইল স্টেটমেন্ট আসলে ট্রেভিসের প্রতি টেলরের ‘ট্রিবিউ’।

২০২৩ সাল নাগাদ কাছাকাছি আসেন টেলর-ট্রাভিস। তারপর থেকেই বেড়েছে ঘনিষ্ঠতা। দিনে দিনে সবার আলোচনার ‘টপিক’ হয়ে ওঠেন পপস্টার-এনএফএল তারকা জুটি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!