1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উপদেষ্টা পরিষদে নেই উত্তরবঙ্গের কেউ, ছাত্র-জনতার ক্ষোভ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

উপদেষ্টা পরিষদে নেই উত্তরবঙ্গের কেউ, ছাত্র-জনতার ক্ষোভ

প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা না রাখাকে ‘চরম বৈষম্য’ দাবি করে ক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র-জনতা। অবিলম্বে রংপুর থেকে উপদেষ্টা নিয়োগসহ সকল বৈষম্য দূর করতে সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। অন্যথায় রংপুরকে অচল করতে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে রংপুর প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, জুলাই বিপ্লবের অন্যতম মাস্টারমাইন্ড আখতার হোসেন ও সারজিস আলমসহ উত্তরবঙ্গ থেকে অন্তত ১০ জনকে সরকারের উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়ার দাবিও জানান তারা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, শহীদ আবু সাঈদের রক্তে রঞ্জিত উত্তরবঙ্গের প্রতি বৈষম্য বন্ধ করা না হলে বৃহত্তর রংপুর ও রাজশাহী বিভাগের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে। আমাদের অবহেলিত এই অঞ্চলের মানুষেরা আন্দোলন সংগ্রাম করে, জীবন দেওয়ার পরও কেন বৈষম্যের শিকার? শুধু কি চট্টগ্রাম-কুমিল্লা-ব্রাক্ষ্মণবাড়িয়া-ঢাকাসহ দক্ষিণ অঞ্চল থেকে উপদেষ্টা খুঁজে পাওয়া যায়, রংপুর-রাজশাহী বিভাগ থেকে কেন উপদেষ্টা রাখা হচ্ছে না? কাদের ইশারায় আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত ও বিতর্কিতরা উপদেষ্টা হচ্ছেন। আর কারাই বা রংপুরকে পেছনে ফেলে রাখার ষড়যন্ত্র করছেন, তা উত্তরবঙ্গের মানুষ জানতে চায়।

ছাত্র-নেতারা আরও বলেন, আবু সাঈদের রক্তের সঙ্গে বেঈমানি আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা রংপুর সফরে এসে আঞ্চলিক বৈষম্য দূর করে রংপুর বিভাগকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবতায় এখন আজ ভিন্ন। দফায় দফায় উপদেষ্টা নিয়োগ হলেও আবু সাঈদের অঞ্চল থেকে এখন পর্যন্ত একজনও নেই। অথচ জুলাই বিপ্লবের টার্নিং পয়েন্টে ছিল রংপুর থেকে গড়ে উঠা আন্দোলন-সংগ্রাম।

মঙ্গলবার সরকারি অফিস চলাকালীন উপদেষ্টা নিয়োগের ব্যাপারে ইতিবাচক বার্তা না পেলে সারা দেশের সঙ্গে রংপুর বিভাগের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।

নেতৃবৃন্দ বলেন, মঙ্গলবার অফিস চলাকালীন আমরা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে রংপুরের প্রতি যে অবহেলা ও বৈষম্য করা হচ্ছে, তা দূরীকরণে সুস্পষ্ট ইতিবাচক বার্তা চাই। অন্যথায় বুধবার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরবার স্মারকলিপি প্রদান করে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। অধিকার আদায়ের লড়াই-সংগ্রামে এবার রংপুরের মানুষ আর নিরব থাকবে না বলেও জানান তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ইমরান আহমেদ, ইমতিয়াজ ইমতি, সাজ্জাদ হোসেন, ডা. জামিল, নাহিদ হাসান খন্দকার, হামীম মুনতাসীর অহন, মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, ইয়াসির আরাফাত প্রমুখ।

এর আগে রোববার নতুন করে আরও তিন উপদেষ্টার শপথ নেওয়ার মধ্য দিয়ে সরকারের উপদেষ্টা পরিষদের পরিসর বাড়লেও সেই তালিকায় শুন্য রয়েছে উত্তরাঞ্চল। এ কারণে ফুঁসে উঠেছে এখানকার ছাত্র-জনতা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বৃহত্তর রংপুর বিভাগের কাউকে অন্তর্ভুক্ত না করাকে ‘চরম বৈষম্য ও অবহেলা’ হিসেবে দেখছেন এই অঞ্চলের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে সমানতালে সমালোচনা।

নতুন উপদেষ্টাদের তালিকায় রংপুর বিভাগের কাউকে না রাখায় হতাশা প্রকাশ করে ফেসবুকে সাংবাদিক মাহাবুর আলম সোহাগ লিখেছেন, ‘সবার আ‌গে বুক পে‌তে জীবন দি‌লেন রংপুর বিভা‌গের আবু সাঈদ। বি‌নিম‌য়ে পে‌য়ে‌ছেন পিয়ন। আর চট্টগ্রাম বিভা‌গ‌ পে‌লো ১৩ জন উপ‌দেষ্টা। আলহামদু‌লিল্লাহ।’

জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ আরিফ আলী লিখেছেন, ‘লা-শ চাই উত্তরের! সব শাসক হবে দক্ষিণের?’ একই রকম ক্ষোভ ঝেড়ে রংপুরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক সেরাফুল ইসলাম হিমেল লিখেছেন, ‘যে রংপুর থেকে দেশের পরিবর্তন হলো। সেখান থেকে কাউকে নিলেন না উপদেষ্টা পরিষদে, আপনাদের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ লিখেছেন, ‘আবু সাঈদের চেতনায় যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো সেই রংপুর থেকে একজন উপদেষ্টা দেওয়ার কথা কেউ চিন্তা করলেন না? রংপুর থেকে উপদেষ্টার দাবিতে বৃহৎ আন্দোলনের ডাক দিতে চাই।’

সংবাদকর্মী সাইফুল ইসলাম হৃদয় লিখেছেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রথম শহীদ শংকু সমজদার ও ২০২৪-এ আবু সাইদ। ইতিহাস বলে আন্দোলনে সম্মুখভাগে থাকা উত্তরের জনপদ সেই রংপুর সবসময় বৈষম্যের শিকার।’

মশিউর রহমান নামে একজন লিখেছেন, ‘শুধু ১টা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই! তার ওপর ফ্যাসিস্ট তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে।’ মোফাখখারুল ইসলাম তোতা লিখেছেন, ‘বরাবরই রংপুর বঞ্চিত ও অবহেলিত । আবু সাঈদের জন্মভূমিতে উপদেষ্টা নেই। রংপুর থেকে উপদেষ্টা দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

রংপুর মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মুহাম্মদ আতিকুজ্জামান আতিক লিখেছেন, ‘উত্তরাঞ্চলে নির্ভেজাল স্বৈরাচারের দালাল নাই, তাই উপদেষ্টা বানাতে পারছে না কাউকে। উত্তরাঞ্চল যেনো একখণ্ড পূর্ব পাকিস্তান।’

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খাঁন সজীব লিখেছেন, ‘আবু সাঈদের রংপুর থেকে একজন উপদেষ্টাও নেই। অথচ আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা নেই, এমন মানুষও হয়ে গেছে উপদেষ্টা।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!