1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উদ্ধারকাজ শুরু হবে কমিটির নির্দেশনার পর : ডিসি লালবাগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

উদ্ধারকাজ শুরু হবে কমিটির নির্দেশনার পর : ডিসি লালবাগ

প্রতিনিধি

 রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় এখনো উদ্ধার কার্যক্রম অসমাপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ডিএমপির লালবাগ জোনের ডিসি জাফর হোসেন। তিনি বলেন, ভবনের বিমগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় গতকাল (মঙ্গলবার) ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির একটি টিম গঠন করা হয়েছে। তাদের মতামত ও সুপারিশের ভিত্তিতে উদ্ধার কার্যক্রম চলবে ও পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, এখানে একটি আর্থিক প্রতিষ্ঠান আছে। ক্ষতিগ্রস্ত একটি ভবনের দোতালা থেকে চারতলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের যে শাখা রয়েছে, সেখানে টাকা-পয়সা ও মূল্যবান কোনো সামগ্রী যদি থাকে, সেগুলো সংরক্ষণের জন্য ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় করা হয়েছে। তারা তাদের মতো কাজ করছে।

বুধবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে সাংবাদিকদের ব্রিফ্রিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখনো উদ্ধারকাজ অসমাপ্ত রয়ে গেছে। তারা এলে পরবর্তী কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে, ফায়ার সার্ভিস আশপাশে এখনো কাজ করছে। আমরাও নিরাপত্তা জোরদার করেছি। যেসব সাপোর্ট প্রয়োজন সেগুলো সরবরাহ করছি।

জাফর হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ডিরেক্টরের (অপারেশন্সের) সঙ্গে কথা হয়েছে। তিনি উদ্ধার কার্যক্রমের পরিকল্পনা জানিয়েছেন। রাজউক, সেনাবাহিনী ও বিশেষায়িত সংস্থার সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির বিশেষজ্ঞরা ইতোমধ্যেই বসেছেন। তারা এখানে আসবেন এবং পরবর্তী নির্দেশনা দেবেন।

জাফর হোসেন বলেন, জাতীয় কমিটিতে কতজন সদস্য রয়েছেন বা তাদের নাম-পরিচয় জানা যায়নি। ইতোমধ্যেই পর্যবেক্ষণ কার্যক্রমে কি কি সরঞ্জাম প্রয়োজন, সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞ কমিটি সে বিষয়ে সরেজমিনে ফায়ার সার্ভিসকে নিয়ে কাজ শুরু করবে।

লালবাগ জোনের এই ডিসি বলেন, এখনো কিছু মানুষ নিখোঁজ স্বজনদের কথা জানিয়েছেন। বিশেষ করে এই প্রতিষ্ঠানের একজন ব্যবসায়ীর কথা বারবার বলা হচ্ছে। ফায়ার সার্ভিস যদি তাদের অপারেশন পুরোপুরি শুরু করতে পারে এবং ধ্বংসস্তূপ সরাতে পারে, তখন সেখানে কেউ আটকা আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!