1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএর সতর্কবার্তা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ঈদে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএর সতর্কবার্তা

প্রতিনিধি

আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:

  • টিকিট কাউন্টার বা ই-টিকিটিংয়ের মাধ্যমে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • মহাসড়কে ইজিবাইক, থ্রি-হুইলার, অযান্ত্রিক যানবাহন এবং ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল করবে না।
  • কোনো যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন বা পণ্যবাহী যানবাহনে যাত্রী ওঠানো যাবে না।
  • চালকদের গতিসীমা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং বেপরোয়া বা অতিরিক্ত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
  • ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু সেতুতে ওভারটেকিং করা যাবে না।
  • নেশাজাতীয় দ্রব্য সেবন, ঘুমঘুম ভাব বা শারীরিক অসুস্থ অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।
  • মোটরসাইকেল চালকদের জন্য ‘নো হেলমেট নো ফুয়েল’ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএ আরও জানিয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে যে কোনো প্রয়োজনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭ (মোবাইল: ০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭)–এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!