ইপেপার / প্রিন্ট
কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত নতুন চলচ্চিত্রগুলো প্রত্যাশিত সাড়া না পাওয়ায় প্রেক্ষাগৃহে দর্শকসংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দর্শক ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্টার সিনেপ্লেক্স।
আগামী ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ‘সামার হিট ফেস্ট’ আয়োজনের ঘোষণা দিয়েছে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইনটি। এই আয়োজনে পুনরায় প্রদর্শিত হবে দর্শকপ্রিয় চারটি সুপারহিট সিনেমা— তাণ্ডব, বরবাদ, উৎসব এবং বনলতা এক্সপ্রেস।
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের আশা, জনপ্রিয় এসব সিনেমা আবারও বড় পর্দায় দেখার সুযোগ পেয়ে দর্শকরা হলে ফিরবেন। বিশেষ করে বরবাদ ও তাণ্ডব মুক্তির সময় ব্যাপক ব্যবসায়িক সাফল্য পেয়েছিল।
বর্তমানে প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি কমে যাওয়ায় এই আয়োজন সিনেমাপ্রেমীদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।