1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে পাঁচ সিনেমা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে পাঁচ সিনেমা

প্রতিনিধি

প্রতি বছরই ঈদের সময় প্রেক্ষাগৃহে একসঙ্গে বেশ কয়েকটি ছবি মুক্তি পায়, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শুরুতে প্রায় দুই ডজন সিনেমা মুক্তির কথা শোনা গেলেও প্রচার-প্রচারণার অভাবে বাকিগুলো নিয়ে দর্শকদের আশা অনেকটাই ম্লান হয়ে গেছে।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখন পর্যন্ত মোটাদাগে ৫টি সিনেমাই চূড়ান্ত বলে জানা গেছে। সিনেমাগুলো ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের অনুমতি পেয়েছে। ফলে এই ৫টি সিনেমা নিয়েই যে এবার ঈদে প্রেক্ষাগৃহ মাততে যাচ্ছে, তা নিশ্চিত বলা যায়।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন গত সোমবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’- ভিন্ন ভিন্ন গল্প ও ধারার এসব সিনেমা ছাড়পত্র পেয়েছে।

ঈদের সিনেমা মানেই মেগাস্টার শাকিব খানের উপস্থিতি। এবারও তিনি নিয়ে আসছেন গ্যাংস্টারধর্মী সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমার পোস্টার ও টিজার প্রকাশ হয়েছে শুধু। তাতে উঠে এসেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক অন্ধকার জগৎ। লম্বা চুল, চোখে সানগ্লাস পরে শাকিব খানকে অ্যাকশন দৃশ্যে তাণ্ডব চালাতে দেখা গেছে। এতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

আবার, ভিন্ন ধাঁচের গল্প নিয়ে হাজির হচ্ছে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’। চার নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। সিনেমাটির প্রকাশিত ‘ফার্স্ট হুইসেল’ বা টিজারে রহস্য ও টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে, নির্মাতা রেদওয়ান রনির সিনেমা ‘দম’ টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছে। আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনীত এই সিনেমার টিজারে নিশোর চরিত্রটিকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখা যায়। বন্দিদশা, নির্যাতন এবং মরুভূমি বা পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ানোর দৃশ্যগুলো মূলত একটি বেঁচে থাকার সংগ্রামের গল্প তুলে ধরে।

ঈদে আলোচনায় রয়েছে নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমাটিও। সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি অভিনীত এই সিনেমা মূলত প্রেমের কাহিনি হলেও এতে ব্যাপক ভায়োলেন্স-অ্যাকশন দেখা গেছে। যা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

এছাড়া নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ তৈরি হয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে এগোনো এই গল্পে যাত্রীদের ব্যক্তিগত জীবন ও নানা ঘটনা সামনে আসবে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

সিনেমাগুলোর টিজার ও পোস্টার নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত টাইটেল ট্র্যাক বা গানগুলোর খুব একটা দেখা মিলছে না। তবে ব্যতিক্রম শুধু ‘রাক্ষস’। এই সিনেমাটির ‘শুদ্ধতার প্রেম’ শিরোনামের একটি গান ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, যা গেয়েছেন ইমরান মাহমুদুল ও কোনাল। বাকি চার সিনেমার গানের জন্য দর্শক-শ্রোতারা এখনও অধীর অপেক্ষায় দিন গুনছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!