1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঈদকে ঘিরে ইয়াবা পাচারের চেষ্টা, পটিয়ায় রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ঈদকে ঘিরে ইয়াবা পাচারের চেষ্টা, পটিয়ায় রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ঈদকে কেন্দ্র করে মাদক পাচারের সময় ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার রাতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে মুজাফফরাবাদ কলেজের বিপরীত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় চট্টগ্রামমুখী ‘ঈগল ওয়ান’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। পরে বাসের যাত্রী আসনে থাকা এক দম্পতির আচরণ সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জানে আলম (২৬) ও তার স্ত্রী সুফাইরা বেগম (২৪)। তারা লেদা পুরাতন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকার বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্ধার করা ইয়াবা জব্দ করার পর ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ঈদের ছুটিকে কেন্দ্র করে মাদক সরবরাহের উদ্দেশ্যে চট্টগ্রামে যাচ্ছিলেন।

এ বিষয়ে জিয়াউল হক বলেন, ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) বাদী হয়ে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!