1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসরায়েলের ২০ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

ইসরায়েলের ২০ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

আন্তর্জাতিক:

দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরগিরির অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়ে বলেছে, গ্রেপ্তারকৃতদের কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না। আর তাদের এমন বিচার করা হবে, যা সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে।

গত বুধবার রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসিতে ঝোলায় ইরান। তিনি অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য দখলদার ইসরায়েলকে দিয়েছিলেন। ওই বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় প্রাণ হারান।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে সাংবাদিকদের বলেছেন, গুপ্তচরগিরির অভিযোগে গ্রেপ্তার হওয়া আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়েছে এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, “বিচার বিভাগ গুপ্তচর এবং ইহুদিবাদীদের এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করবে না। এবং কঠোর বিচারের মাধ্যমে, এগুলো উদাহরণ হিসেবে রাখা হবে “তদন্ত শেষে এসব ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।

গত জুনে দখলদার ইসরায়েল ইরানে অতর্তিক হামলা চালায়। এ সময় গুপ্তচরদের সহায়তায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে তারা।

ইসরায়েলের সঙ্গে ইরানের দুই সপ্তাহব্যাপী যুদ্ধ হয়। যুদ্ধ শেষ হওয়ার পরই ইসরায়েলি গুপ্তচর ধরতে ব্যাপক ধরপাকড় শুরু করে ইরান। সঙ্গে গুপ্তচরদের দ্রুতসময়ের মধ্যে বিচার করে ফাঁসিতে ঝোলাচ্ছে দেশটি। গত কয়েক মাসে দেশটিতে অন্তত আট গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!