1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইয়েমেনে প্রবল বর্ষণ-বন্যায় নিহত ৮৪ - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

ইয়েমেনে প্রবল বর্ষণ-বন্যায় নিহত ৮৪

প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের গৃহযুদ্ধ কবলিত দেশ ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল হুদায়দায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে বন্যা দেখা দিয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ইতোমধ্যে প্রদেশের বিভিন্ন এলাকায় মৃত্যু হয়েছে অন্তত ৮৪ জনের এবং আহত হয়েছেন আরও ২৫ জন।

দেশটির পশ্চিমাঞ্চলে ক্ষমতাসীন হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি গতকাল ৩০ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাদেশিক রাজধানী আল হুদায়দা সিটির প্রবেশমুখও বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়া প্রদেশের বিভিন্ন গ্রাম-শহরে হাজার হাজার বাড়িঘর ডুবে গেছে, অবকাঠামো এবং কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু এলাকার পথ-ঘাট ও সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে।

আগস্টের শুরু থেকে আল হুদায়দায় শুরু হয়েছে বন্যা। এখন পর্যন্ত পানি নেমে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!