1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইমতিয়াজের নতুন ছবিতে চমক দেখাবেন এ আর রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ইমতিয়াজের নতুন ছবিতে চমক দেখাবেন এ আর রহমান

প্রতিনিধি

বলিউডে ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক বিভাজন নিয়ে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের সাম্প্রতিক মন্তব্যে যখন তোলপাড় চারদিক, ঠিক তখনই তার পাশে দাঁড়িয়ে বড় চমক দিলেন নির্মাতা ইমতিয়াজ আলি। সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে নিজের পরবর্তী প্রজেক্টের জন্য ফের রহমানের ওপরই আস্থা রাখলেন ‘রকস্টার’ খ্যাত এই পরিচালক।

সম্প্রতি এ আর রহমান জানান, ভারতের গত আট বছরের রাজনৈতিক ও সাম্প্রদায়িক প্রেক্ষাপটে বলিউডে কাজ হারাতে হয়েছে তাকে। তার এই মন্তব্যের পর যখন বির্তকের ঝড় বইছে, তখন ইমতিয়াজ আলি জানিয়েছিলেন, রহমানের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। এবার শুধু কথায় নয়, বরং কাজেও প্রিয় সুরকারকে আগলে নিলেন তিনি।

ইমতিয়াজ আলির ক্যারিয়ারের সফলতম ছবিগুলোর নেপথ্যে রহমানের সুরের বড় ভূমিকা রয়েছে। ‘হাইওয়ে’, ‘রকস্টার’, ‘তামাশা’ কিংবা সাম্প্রতিক ‘অমর সিং চমকিলা’ প্রতিটি সিনেমাতেই এই জুটির রসায়ন দর্শক হৃদয়ে দাগ কেটেছে। সেই ধারাবাহিকতায় ইমতিয়াজের নতুন সিনেমায় আবারও সংগীতের দায়িত্ব পেয়েছেন অস্কারজয়ী এই শিল্পী।

নতুন এই সিনেমায় চমকের শেষ নেই। ‘চমকিলা’র পর এখানেও থাকছেন পাঞ্জাবি সেনসেশন দিলজিৎ দোসাঞ্ঝ। সঙ্গে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, হালের হার্টথ্রব বেদাঙ্গ রায়না ও শর্বরী ওয়াঘ। ছকভাঙা গল্প বলায় সিদ্ধহস্ত ইমতিয়াজ এবারও তার চিরচেনা শৈল্পিক ঘরানায় ফিরেছেন।

জানা গেছে, প্রেম ও বিরহের মোড়কে এই সিনেমাটি হবে মূলত নিজের শিকড় সন্ধানের এক গল্প। যেখানে নারী-পুরুষের সম্পর্কের পাশাপাশি দেশের টানও উঠে আসবে দারুণভাবে। সিনেমাটি ২০২৬ সালের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্মাতারা জানিয়েছেন, চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!