1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইফতারের চিড়ার ডেজার্ট তৈরি রেসিপি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইফতারের চিড়ার ডেজার্ট তৈরি রেসিপি

অনলাইন ডেস্ক :

চলছে সিয়াম সাধনার মাস রমজান। এবার রোজা গরমকালে পড়েছে। শীতকালের তুলনায় গরমকালে রোজা রাখাটা একটু কষ্টকর বৈকি। কারণ তাপমাত্রার প্রকোপ থাকে বেশি এবং রোজার সময়ের ব্যবধানও হয় বেশি। তাই চেষ্টা করুন সারাদিন রোজা রাখার পর কিছু স্বাস্থ্যকর এবং শরীর ঠান্ডা রাখে এমন খাবার খাওয়ার।

সেক্ষেত্রে আপনার ইফতারের তালিকায় প্রথমে রাখুন চিড়ার ডেজার্ট। এটি বেশ স্বাস্থ্যকর। চিড়া পেট ঠান্ডা করে, পানির অভাব পূরণ করে এবং একইসাথে ক্ষুধা মেটায় কোনো প্রকার গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই। আজ চলুন জেনে নেওয়া যাক চিড়ার ডেজার্ট তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চিড়া- ১৫০ গ্রাম

দুধ- ১/২ লিটার

চিনি- ২ টেবিল চামচ

আপেল- ১টি

কলা- ১টি

খেজুর- ৪-৫টি

শুকনো এপ্রিকট- ৩-৪টি

কিশমিশ- পরিবেশনের জন্য

কাজু বাদাম- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

চিড়া ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টার জন্য। এরপর পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে দুধ নিয়ে সামান্য চিনি মিশিয়ে জ্বাল দিন। নামিয়ে ঠান্ডা করে রাখুন। এবার কলা ও আপেল টুকরা করে কেটে নিন। এবার পানি ঝরিয়ে নেওয়া চিড়ার মধ্যে ঠান্ডা দুধ দিয়ে দিন। এর উপরে কলা আর আপেলের টুকরা দিন। এরপর তার উপরে খেজুরের টুকরা, কিশমিশ, বাদাম কুচি ও শুকনো এপ্রিকট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!