1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে যাওয়ার চেষ্টা, ৮ জনের মৃত্যু - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে যাওয়ার চেষ্টা, ৮ জনের মৃত্যু

প্রতিনিধি

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফরাসি পুলিশ। ফ্রান্স থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য রাতের আঁধারে তারা চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টার সময় অভিবাসীবাহী নৌকা ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পাস-ডি-ক্যালে অঞ্চলের প্রিফেক্ট জ্যাক বিলান্ট জানিয়েছেন, এ বছর এখন পর্যন্ত ফ্রান্সের উপকূল থেকে চ্যানেল অতিক্রম করে ইংল্যান্ড পৌঁছাতে গিয়ে মৃত্যুর সংখ্যা ৪৬ জনে পৌঁছেছে। এই মাসের শুরুর দিকেই নৌকাডুবিতে ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।

বিলান্ট বলেন, ৫৯ জন যাত্রী নিয়ে একটি নৌকা পাস-ডি-ক্যালে এলাকার আব্লোতোস উপকূলে দুর্দশায় পড়েছে বলে উদ্ধারকারী কর্মীদের সতর্ক করা হয়েছিল। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আট জনের মৃত্যুতে শোক প্রকাশ করছি। দুর্দশাগ্রস্ত নৌযানটি খুব দ্রুতই সংকটে পড়ে এবং পাথরের ওপর আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায়।”

নৌকায় থাকা অপর ৫১ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেঁচে যাওয়া যাত্রীরা ইরিত্রিয়া, সুদান, সিরিয়া, মিসর, ইরান এবং আফগানিস্তান থেকে এসেছেন বলে জানিয়েছেন বিলান্ট। বিলান্টের মতে, হাইপোথার্মিয়ায় আক্রান্ত ১০ মাস বয়সী এক শিশুসহ ছয়জনকে ‘জরুরি অবস্থা’ বিবেচনায় হাসপাতালে নেওয়া হয়েছে।

মূলত প্রবল স্রোতের ফলে ইংলিশ চ্যানেল বেশ বিপজ্জনক হয়ে উঠেছে। ছোট নৌকাগুলো এর ফলে নিয়মিতই বড় ঝুঁকির মধ্যে পড়ছে। তারপরেও নিজ দেশে যুদ্ধ বা দারিদ্র্য থেকে পালিয়ে আসা বহু মানুষ নিয়মিতই জীবনের ঝুঁকি নিয়েই ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিচ্ছেন।

বিলান্টের মতে, কেবল ১৪ সেপ্টেম্বরই ফ্রান্স থেকে চ্যানেল পাড়ি দেওয়ার আটটি প্রচেষ্টা নেওয়া হয়। একদিনেই অন্তত ২০০ মানুষকে চ্যানেল থেকে উদ্ধার করা হয়েছে।

ব্রিটিশ কর্মকর্তাদের মতে, এই বছরের শুরু থেকে ২২ হাজারেরও বেশি অভিবাসী চ্যানেল পার হয়ে ইংল্যান্ডে পৌঁছেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!