1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আ. লীগ নিষিদ্ধে কোনো আপস নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

আ. লীগ নিষিদ্ধে কোনো আপস নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শহীদ পরিবার

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আওয়ামী লীগের নিষিদ্ধে কোনো আপস নেই। করতে হবে, করতে হবে, করতেই হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত শহীদ পরিবারগুলোই নেবে। তারা চাইলে এই দলকে নিষিদ্ধ করতেই হবে।

শুক্রবার (২ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এনসিপি ঢাকা মহানগর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন হান্নান মাসউদ।

এনসিপির এ নেতা বলেন, শেখ মুজিব ৭১’ এর পর রক্ষী বাহিনী দিয়ে এই দেশে গণহত্যা চালিয়েছেন। তিনি ছিলেন জাতির জন্য অভিশাপ। দেশকে দুর্ভিক্ষে ঠেলে দিয়ে লাখ লাখ মানুষকে না খেয়ে মরতে বাধ্য করেছেন। ৭৪’ সালের সেই দুর্ভিক্ষে শহীদ হয়েছে লাখো মানুষ।

আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও রাজনৈতিক হত্যাকাণ্ডের অভিযোগ তুলে হান্নান মাসউদ বলেন, এই দলটি জাসদের নেতাদের হত্যা করেছে, শাপলা চত্বরে নিষ্পাপ শিশুদের রক্ত ঝরিয়েছে, পিলখানায় দেশের সেনাবাহিনীকে কেটে কেটে মেরেছে। এরপর রাতের আঁধারে ভোট ডাকাতি করেছে, গুম-খুন-নির্যাতন করে ১৮’ ও ২৪’ সালের নির্বাচন করেছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার জুলাই গণঅভ্যুত্থানে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। আওয়ামী লীগ কখনোই এ দেশের মানুষের শান্তি চায়নি। তাদের রাজনীতি মানেই হত্যার ইতিহাস, ষড়যন্ত্র আর দমননীতি।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে এনসিপির এ নেতা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি না এই সিদ্ধান্ত আপনি, আমি বা কোনো রাজনৈতিক দল নয়– শহীদ পরিবারগুলোই নেবে। যারা সন্তান হারিয়েছে, যারা রক্ত দিয়েছে, তারাই বলবে আওয়ামী লীগ থাকবে কি না। তারা চাইলে এই দলকে নিষিদ্ধ করতেই হবে।

হান্নান মাসউদ বলেন, এই রাষ্ট্র যদি বিচার না করে, তাহলে শহীদদের উত্তরসূরিরা রাস্তায় নেমে নিজ হাতে বিচার করবে। তখন কোনো সংবিধান, কোনো আইন আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!