1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আলিয়া ভাটের কিছু অজানা তথ্য! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

আলিয়া ভাটের কিছু অজানা তথ্য!

অনলাইন ডেস্ক :

করণ জোহার পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল আলিয়ার। তারপর কেটে গেছে ১২ বছর। এখন সেই ১৯ বছরের আলিয়া বলিউড তো বটেই হলিউডেও নিজের প্রতিভায় পরিচিতি পেয়েছে। এক শিশুসন্তানের মা ও অভিনেতা রণবীর কাপুরের স্ত্রী আলিয়া খুব কম বয়সেই দক্ষ অভিনেত্রী হিসেবে বলিউডে প্রতিষ্ঠা পেয়েছে।১৫ মার্চ ছিল এই অভিনেত্রীর জন্মদিন। রইল আলিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য।

ছোটবেলায় আলিয়া এতটাই গোলগাল ছিল যে ওঁকে ওঁর বাবা মহেশ ভাট আলু বলে ডাকতেন।স্টুডেন্ট অব দ্য ইয়ার নয়, আলিয়ার বিগস্ক্রিনে ডেবিউ হয় ১৯৯৯ সালে। সংঘর্ষ সিনেমায় প্রীতি জিন্টার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া।
স্টুডেন্ট অব দ্য ইয়ারের শানায়া মালহোত্রা চরিত্রটি পাওয়া সহজ ছিল না। আলিয়া ছাড়াও এটার জন্য ৪০০ জন অডিশন দিয়েছিল।

চরিত্রের প্রয়োজনে অনেক কিছু শিখেছেন অভিনেত্রী। উড়তা পাঞ্জাব-এ ড্রাগের নেশায় বুঁদ এক হকি প্লেয়ারের চরিত্রে অভিনয় করেন। চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য আলিয়া অত্যন্ত নিয়ন্ত্রিত জীবনযাপন করতেন।
ছবি রিলিজের আগের পাঁচদিন অ্যাংজাইটিতে ভোগেন আলিয়া। একটি সাক্ষাৎকারে জানান, আমি সবাইকে বলি, আমরা সিনেমা শ্যুট করে অন্য প্ল্যানেটে কেন পাঠিয়ে দিতে পারি না? তাহলে এতো টেনশন থাকে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!