1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আরাধ্যার সৌন্দর্য্য বাড়াতে যা করেন ঐশ্বরিয়া - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

আরাধ্যার সৌন্দর্য্য বাড়াতে যা করেন ঐশ্বরিয়া

প্রতিনিধি

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের কন্যা আরাধ্যা রাই বচ্চন দেখতে দেখতে বড় হয়ে গেলো। তাকে নিয়ে এখন ভক্তদের মনে কৌতূহল। শোনা গেছে, এখন পাপারাৎজিদেরও নজর থাকে আরাধ্যার দিকে। কারণ হিসেবে হতে পারে, দিনে দিনে মায়ের মতই রূপ-সৌন্দর্য্যে গড়ছে ঐশ্বর্য কন্যা; যদিও অনেক ছোট থেকেই আলোচনার লাইম-লাইটে এই স্টারকিড।

১২ বছর আগে ঐশ্বরিয়া-অভিষেকের ঘর আলো করে আসে আরাধ্যা। এর মাঝে চলে গেছে বেশ কিছুটা সময়। এখন উচ্চতায় মায়ের মাথা ছুঁয়েছে আরাধ্যা। পাশাপাশি তার লুক ও চালচলনেও পরিবর্তন এসেছে। বাচ্চাদের মত মা-বাবার পেছনে লুকিয়ে থাকে না, বরং হাসি মুখেই পোজ দেয় আরাধ্যা। সম্প্রতি মায়ের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে আরাধ্যার উপস্থিতি নতুন করে নজরে আসে।

আরাধ্যার রূপ লাবণ্যের সঙ্গে বেড়ে ওঠার পেছনে রয়েছে তার মায়ের অবদান। তাকে বেশ যত্নআত্তির সাথেই বড় করেছেন ঐশ্বরিয়া। যদিও ধারণা করা হচ্ছে, বচ্চন পরিবারের মত জিনগতভাবে উচ্চতা পেয়েছে আরাধ্যা। এরপর রয়েছে ঐশ্বরিয়ার বিশেষ যত্ন। আরাধ্যার ডায়েটের পেছনে বেশ সতর্ক ঐশ্বরিয়া; আরাধ্যা বাসায় যা খান, সব মায়ের পরামর্শেই।

ভারতীয় গণমাধ্যমের খবর, ঐশ্বরিয়া বরাবরই আরাধ্যাকে প্রোটিন যুক্ত খাবার দিয়ে থাকেন। বাইরের কোনো খাবার খেতে পছন্দ করে না আরাধ্যা। ডায়েট মেনে প্রতিদিন শুধু একটা করে অ্যাভোকাডো খায় আরাধ্যা। তার নিত্যদিনের রুটিন মেনে চলার পাশাপাশি আরাধ্যার শরীরচর্চার ওপরেও কড়া নজর রাখেন মা। এছাড়াও রাত দিন ঘরোয়া কাজের মধ্যে থাকে এই স্টারকিড।

২০১১ সালের ১৬ নভেম্বর মুম্বাইয়ে জন্ম হয় এই আরাধ্যার। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সে একমাত্র আদরের সন্তান। আরাধ্যাকে সারাক্ষণই আগলে রাখেন মা ঐশ্বরিয়া; এক মুহূর্তের জন্যও কাছ ছাড়া করেন না তাকে।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া বচ্চন। এই ফিল্ম ফেস্টিভ্যালে লাল গালিচায় হেঁটে তাক লাগিয়েছেন সকলকে। যদিও হাতে চোট নিয়েই সেখানে গিয়েছিলেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!