1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমি আর কাঁদতে চাই না : প্রভা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

আমি আর কাঁদতে চাই না : প্রভা

প্রতিনিধি

ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিজীবনের নানা ঘটনায় একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। যার অধিকাংশই ছিল অভিনেত্রীকে বিব্রত করার মতো।

এ সকল ঘটনায় একটা সময় অভিনয় জগত খেতে বিরতি নেন প্রভা। নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যান তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই তারকা। নিজের বিভিন্ন ভাবনা, অনুভূতির কথা ভক্তদের সঙ্গে সেখানেই শেয়ার করেন নিয়মিত।

সম্প্রতি এমনই এক স্ট্যাটাস দেখা গেল প্রভার ফেসবুকে। যেখানে ক্যারিয়ার, ব্যক্তিজীবনের নানা উপলব্ধি প্রকাশ প্রকাশ করেছেন তিনি। সোমবার (২৭ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সেই স্ট্যাটাসে প্রভা লিখেছেন, ‘হয়তো আমি এখনো জানি না, আমার এই জীবনে আমি ঠিক কী চাই। কিন্তু আমি সত্যিই জানি, আমি কী চাই না। আমি কষ্টকর ও অগোছালো জীবন, বিষাক্ত সম্পর্ক, অসৎ অভিপ্রায়, অনিশ্চিত অনুভূতি অথবা অস্থায়ী মানুষের সান্নিধ্য না।’

সবকিছু ভুলে নতুন করে শুরু করতে চান প্রভা। এমনটা উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘ঘুমানোর আগে, দুঃখের দিনে বা বেদনাদায়ক কোনো রাতে আমি আর কাঁদতে চাই না। আমি শুধু চাই, সবকিছু ভুলে নতুন করে শুরু করতে।’

প্রভা আরও লেখেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে বলতে পারি, অনেক না-বলা অভিযোগ, না-বলা দুঃখ আছে। অনেক মানুষের দেওয়া অকারণ অপমান হজম করেছি। এসব কারণে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। এই সেক্টরে আমি যখন কাজ করতে এসেছিলাম, তখন মনে করেছিলাম, পা ফেলতে হবে অনেক স্মার্টলি। এতটুকুই।’

মিডিয়াতে কাজ করলে মানুষের অনেক আজেবাজে কথা শুনতে হবে, এমনটা ভাবেননি প্রভা। অভিনেত্রীর ভাষায়, ‘আমি একটা সময় নানা রকম পলিটিক্সের শিকার হব, মিডিয়াতে কাজ করলেই মেয়েটা খারাপ বা মেয়েটাকে অনেক কথা শুনতে হবে, এমনটা ভাবিনি। আরও কিছু বিষয় আছে।’

উল্লেখ্য, ২০০৫ সালে মডেল হিসেবে যাত্রা শুরু করেন প্রভা। এরপর ছোট পর্দায় কাজ করে জনপ্রিয়তা পান। মাঝখানে বিরতি নিয়ে কাজ করলেও শোবিজ অঙ্গন থেকে একদমই হারিয়ে যাননি তিনি। ভালো গল্প, কাজের সঠিক পরিবেশ পেলে আবারও ফিরতে পারেন অভিনয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!