1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমার পরিবারও বরবাদের টিকিট পাচ্ছে না: শাকিব খান - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

আমার পরিবারও বরবাদের টিকিট পাচ্ছে না: শাকিব খান

বিনোদন ডেস্ক :

গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির দিন থেকেই হাউজফুল। শো বাড়ানোর পরও সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও বরবাদ দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শকরা।

এমন অবস্থায় ছবিটির টিকেট সংকট দেখা যায় সেই শুরু থেকেই। স্বাভাবিকভাবেই টিকিট না পেয়ে হতাশ হচ্ছে দর্শকরা। এর ফলে অন্য সিনেমা দেখেই বাসায় ফিরছেন অনেকে।

তবে শুধু দর্শকই নয়, শাকিব খানের পরিবারও ‘বরবাদ’ দেখার জন্য টিকিট পাচ্ছেন না বলে জানিয়েছেন স্বয়ং নায়ক।
এক সংবাদমাধ্যমে শাকিব খান বলেন, ‘আমার পরিবারের সদস্যরাও বরবাদের কোনো টিকিট পাচ্ছে না। টিকিট না পাওয়ায় তারা ‘বরবাদ’ দেখতে পারেনি।’

শাকিব খান বলেন, ‘প্রতিদিনই এ নিয়ে অভিযোগ শুনতে হয়, কোথাও তো টিকেট পাচ্ছি না। কিন্তু কী করার, সবাই মিলে দেখতে হলে ন্যূনতম ২০-৩০টি টিকিট প্রয়োজন, এত টিকিট একসঙ্গে এই সময়ে পাওয়া মুশকিল। সবাইকে বুঝিয়েছি, কয়েকটা দিন অপেক্ষা করতে। না হলে সবার জন্য হয়তো পুরো একটা শো বুক করতে হবে।’

এদিকে বাংলাদেশে সাফল্যের পর আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র এবং ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে ‘বরবাদ’। আন্তর্জাতিকভাবে এই দুই দেশে ছবিটির পরিবেশনা করছে শাকিব খানের ডিসট্রিবিউশন কোম্পানি এসকে ফিল্মস ইউএসএ। ধারণা করা যাচ্ছে, গ্লোবাল মার্কেটেও সাফল্য বয়ে আনবে ছবিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!