1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমরা শিল্পী, কারখানার পণ্য নই— কেন বললেন পঙ্কজ? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

আমরা শিল্পী, কারখানার পণ্য নই— কেন বললেন পঙ্কজ?

প্রতিনিধি

ভারতের সাংস্কৃতিক অঙ্গনে যেন শিল্পীদের অবসর নেওয়ার হিড়িক লেগেছে! দিন কয়েক আগেই সংগীতশিল্পী অরিজিৎ সিং জানিয়ে দিলেন, আর কখনো সিনেমাতে গান করবেন না তিনি। এরপর শোনা যায়, স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান পেশাদার জীবন থেকে বিরতি নেওয়ার ঘোষণা জানিয়েছেন।

এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন মির্জাপুরের কালিন ভাইয়া খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই শিল্পীদের অবসর নেওয়ার কারণ হিসেবে নানা যুক্তি তুলে ধরেছেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বলেন, নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য বিরতি নেওয়া অত্যন্ত জরুরি। শিল্পীদের কাজ অনেক বেশি শ্রমসাধ্য এবং চাপের। নিয়মিত বিরতি না নিলে নতুন কিছু সৃষ্টি করা সম্ভব নয়।

এরপর পঙ্কজ ত্রিপাঠী বলেন, আমরা কারখানার পণ্য নই। কোনো কারখানা প্রতিদিন যেমন হাজার হাজার ম্যাচবক্স তৈরি করে, আমরা তেমন নই। আমরা শিল্পী। বর্তমানের এই চরম প্রতিযোগিতার যুগে প্রতিটি অভিনেতাকে অনেক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করে আজকের অবস্থানে পৌঁছাতে হয়েছে।

মানসিক স্বাস্থ্য ও কাজের তাড়না সৃজনশীল কাজের জন্য মনের সতেজতা প্রয়োজন উল্লেখ করে এই অভিনেতা জানান, শুটিং সেটে যাওয়ার জন্য মনের মধ্যে এক ধরনের উত্তেজনা বা কাজের তাগিদ থাকা জরুরি। কিন্তু ক্রমাগত কাজ করতে থাকলে সেই প্রেরণা হারিয়ে যায়। তাই, অরিজিৎ সিং ও জাকির খানের বিরতি নেওয়াকে তিনি সময়োপযোগী এবং মানসিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!