1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমরা ভারতে নোটিশ পাঠিয়েছি, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

আমরা ভারতে নোটিশ পাঠিয়েছি, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার বিচার করব, নয়ত মানুষ আমাদের ক্ষমা করবে না

সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নয়ত সাধারণ মানুষ তাদের ক্ষমা করবেন না। তিনি বলেছেন, পতিত হাসিনা সরকারের সব ‘নাটের গুরুকে’ বিচারের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সম্মেলনের ফাঁকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে এসব কথা বলেন ড. ইউনূস। তিনি বলেন, “আমরা ভারতে নোটিশ পাঠিয়েছি, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। তার বিরুদ্ধে, মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাইকমিশনারের প্রতিবেদনসহ আমাদের কাছে অসংখ্য প্রমাণ আছে। তারা যা (অপকর্ম) করেছে তার সবকিছুর স্বাক্ষী এটি। জাতিসংঘ এটি নথিবদ্ধ করেছে এবং হাসিনা, তার সরকার, তার সমর্থকরা কী করেছে তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে।”

তিনি আরও বলেন, “আমরা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি। আমরা আশা করি এটি চলবে এবং তাকে আমরা বিচারের আওতায় আনব। এটি হতে হবে। নয়ত মানুষ আমাদের ক্ষমা করবে না।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!