1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমরা চাই বাচ্চারা খেলাধুলায় ফিরে আসুক : আসিফ আকবর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

আমরা চাই বাচ্চারা খেলাধুলায় ফিরে আসুক : আসিফ আকবর

প্রতিনিধি

আমরা চাই বাচ্চারা খেলাধুলায় ফিরে আসুক : আসিফ আকবর
দেশের যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে গিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বলেছেন, আমরা চাই আমাদের বাচ্চারা খেলাধুলায় ফিরে আসুক, তারা যেন ড্রাগ আসক্তিতে না পড়ে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আসিফ আকবর বলেন, বাচ্চারা যেন মাদকের দিকে না যায়। কারণ আমাদের দেশের দুই প্রান্তে দুই দেশের সীমান্ত (ভারত-মিয়ানমার) একটি দেশ পাঠায় ফেনসিডিল, আরেকটি পাঠায় ইয়াবা। আরও যদি কয়েকটি দেশের বর্ডার থাকত, তাহলে বাংলাদেশ হাওয়াই উড়ে যেত।

তিনি বলেন, গত ১০ বছর ধরে চলমান প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টের কার্যকারিতা আগে তেমন পাওয়া যায়নি। তাই এটিকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে, যাতে ভবিষ্যতে আরও ফলপ্রসূ হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ ও ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমির সভাপতি রাশেদ ইকবাল। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিসিবি পরিচালক হাসানুজ্জামান, মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম এবং বিসিবির আম্পায়ার সাকির। এ ছাড়া, স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রিকেটার ও আম্পায়াররা অনুষ্ঠানে অংশ নেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!