1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আফ্রিকার ছয় দেশে সেনা মোতায়েনের কথা স্বীকার করল রাশিয়া! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আফ্রিকার ছয় দেশে সেনা মোতায়েনের কথা স্বীকার করল রাশিয়া!

প্রতিনিধি

প্রথমবারের মতো আফ্রিকার অন্তত ছয়টি দেশে সেনা মোতায়েনের কথা স্বীকার করেছে রাশিয়ার সরকারি টেলিভিশন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্বে বিচ্ছিন্ন হয়ে পড়ার পর মস্কো এখন মহাদেশটিতে নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারে মনোযোগ দিচ্ছে।

রোববার (১৬ নভেম্বর) প্রচারিত এক প্রতিবেদনে রুশ রাষ্ট্রীয় টিভির এক প্রতিবেদক জানান, রুশ সশস্ত্র বাহিনীর ইউনিটের অফিসার ও সৈন্যরা ইতোমধ্যেই আফ্রিকার ছয় দেশে কাজ করছে।

প্রতিবেদনে মালি ছাড়া অন্য দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বুরকিনা ফাসো, নাইজার, ইকুয়েটোরিয়াল গিনি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও লিবিয়াতে রাশিয়ার সেনা বা সামরিক প্রশিক্ষকদের উপস্থিতি রয়েছে।

ওয়াগনার গ্রুপের নেতা ইভগেনি প্রিগোজিনের মৃত্যুর পর দলটি পুনর্গঠিত হয়। এর ধারাবাহিকতায় চলতি বছরের জুনে সাহেল অঞ্চলের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছিল, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘আফ্রিকা কর্পস’ ইউনিট মহাদেশজুড়ে ওয়াগনার গোষ্ঠীর স্থলাভিষিক্ত হয়েছে। রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে ‘আফ্রিকা কর্পস’কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ইউনিট হিসেবে উল্লেখ করে বলা হয়, আফ্রিকায় মোতায়েনকৃত সেনারা ইউক্রেন যুদ্ধে অভিজ্ঞ।

প্রতিবেদনে মালির একটি রুশ সামরিক ঘাঁটিতে ওয়াগনারের পরিচিত ‘স্কাল’ লোগোর মতো একটি পতাকা উড়তে দেখা যায়। এছাড়া ভিডিওতে দুটি রুশ বোমারু বিমানকে হামলা চালাতে এবং হেলিকপ্টার ও সাঁজোয়া যানসহ ভারী সামরিক সরঞ্জাম দেখানো হয়েছে।

রাশিয়ার দাবি, তাদের সেনারা কয়েকটি আফ্রিকান দেশের সরকারকে চরমপন্থী বিদ্রোহ দমনে সহায়তা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!